নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বর্তমান বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্বরত রয়েছেন সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান নিল ম্যাকেঞ্জি। তবে গুন্জন উঠেছে শ্রীলঙ্কা সফরে নাও যেতে পারেন ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। সাবেক এই প্রোটিয়া ওপেনার যদি শ্রীলঙ্কা সফরে না যায় তাহলে শুধুমাত্র শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হয়ে আসতে পারেন ক্রেইগ ম্যাকমিলান। তবে এই ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিবি।
পুরো বিষয়টি ক্রিকবাজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান।
আকরাম বলেন, ‘ম্যাকেঞ্জির শ্রীলঙ্কায় যাওয়ার সম্ভাবনা ফিফটি-ফিফটি। আমরা তাকে নেয়ার চেষ্টা করছি। যদিও তাকে আগ্রহী মনে হচ্ছে না। এক্ষেত্রে আমাদের বিকল্প নিয়ে ভাবতে হচ্ছে। আমরা সল্প সময়ের কোনও চুক্তিতে যেতে পারি।
কয়েকজনের সাথে আমাদের এই ব্যাপারে কথা হচ্ছে। এদের মধ্যে ম্যাকমিলান একজন। যদিও এখনও কিছু নিশ্চিত নয়। এই ব্যাপারে দ্রুতই আমরা সিদ্ধান্ত নেব।’
উল্লেখ্য, ২০১৯ বিশ্বকাপের পড় নিউজিল্যান্ড দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে অব্যহতি নেন ম্যাকমিলান। তার অধীনেই ২০১৫ এবং ২০১৯ বিশ্বকাপের ফাইনালে খেলেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।
নিউজক্রিকেট/শাওন
