নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দীর্ঘ অপেক্ষার পরে বাংলাদেশ ক্রিকেট মিলেছে লেগ স্পিনার নামক এক স্বপ্নের ক্রিকেটারের দেখা। বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘদিনের অপেক্ষার প্রহর শেষ করেছিলেন আমিনুল ইসলাম বিপ্লব । আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে তেমন চমক জাগানো পারফরমেন্স না করলেও বিপ্লব স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে । বাংলাদেশকে স্বপ্ন দেখানো বিপ্লব দীর্ঘদিন ধরেই ভুগছেন শ্বাসকষ্টে। করোনাকালীন সময়ে তার এই সমস্যা চিন্তা বাড়িয়ে দিয়েছিল কিছুটা।পরে পরীক্ষা করে জানা যায় এটি সাইনোসাইটিসের সমস্যা। এই রোগ থেকে মুক্তি পেতে করতে হয়েছে অস্ত্রপাচার । সফলভাবে সম্পন্ন হয়েছে তার অস্ত্রপাচার।
২০ বছর বয়সী তরুণ এই ক্রিকেটার এ বছরই জাতীয় দলের হয়ে অভিষেক ঘটান। মূলত ব্যাটসম্যান হলেও তার লেগ স্পিনই নজর কাড়ে টিম ম্যানেজমেন্টের। করোনার জন্য অন্য সবার মত বিপ্লবও খেলাধুলা থেকে দূরে ছিলেন। এমন পরিস্থিতিতেই শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন বিপ্লবের বাবা। পরবর্তীতে জানা যায়, হৃদরোগের কারণেই তার এই শ্বাসকষ্ট। এর কদিন পর ক্রিকেটারদের সুরক্ষায় বিসিবির মেডিকেল বিভাগ একটি অ্যাপ চালু করে। সেই অ্যাপ থেকেই জানা যায়, শ্বাসকষ্টে ভুগছেন বিপ্লব।
পরে ঢাকার একটি হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে করান অস্ত্রপাচার।গতকাল সফলভাবে সম্পন্ন হয়েছে বিপ্লবের অস্ত্রপাচার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিপ্লব নিজেই ।এই তরুণ লেগ স্পিনার লিখেছেন, ‘আল্লাহর রহমতে গতকাল আমার নাকের পলিপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ্। আমি এখন ভালো আছি। দ্রুত যেন সেরে উঠতে সেই দোয়া করবেন।’
নিউজ ক্রিকেট২৪/ সুফিয়ান।
