নিজের ফিটনেস নিয়ে খুশি পেসার রাহি

নিউজ ডেস্ক »

গেল চার মাস ক্রিকেটাররা ঘরে বসেই অনুশীলন করেছে। তবে ঈদের আগে ফিটনেসকে চাঙ্গা করার লক্ষ্যে দেশের পাঁচ ভেন্যুতে ক্রিকেটারদের একক অনুশীলনের সুযোগ করে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সুযোগ কাজে লাগিয়ে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করেছেন জাতীয় দলের পেসার আবু জায়েদ রাহি।

মূল মাঠে অনুশীলনের পাশাপাশি ইনডোর, জিম এবং সেন্টার উইকেটেও অনুশীলন করার সুযোগ পেয়েছেন সিলেটের চার ক্রিকেটার এবাদত হোসেন, খালেদ আহমেদ, নাসুম আহমেদ এবং রাহি।

বুধবার বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় রাহি বলেছেন, “প্রথমে বলতে গেলে সিলেটে অনুশীলন সুযোগ সুবিধা অনেক ভালো। আমরা ইনডোর ফ্যাসিলিটি পাচ্ছি, তারপরে জিম ও সেন্টার উইকেট। আমাদের চারজনের জন্য চারটা উইকেট প্রস্তুত করা হয়েছে। সবমিলিয়ে আমার কাছে মনে হচ্ছে ফ্যাসিলিটিটা আপ টু মার্ক। নিজের ফিটনেসের কথা বলতে গেলে মনে হচ্ছে ভালো, একটু উপরের লেভেলে যাচ্ছে। কারণ প্রথম দিকে আমরা যখন অনুশীলন শুরু করি দুই সপ্তাহ আগে তখন মনে হচ্ছিল কী হবে? পরের দিকে যখন রানিং শুরু হল, ইনডোর, আউটডোর এছাড়া আমাদের হিল রানিংয়ের ব্যবস্থা আছে তখন মনে হল ফিটনেসটাও ভালো উন্নতি হচ্ছে।”

উল্লেখ্য রাহি বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট স্পেশালিষ্ট বোলার। ঘরের মাঠে শেষ টেস্ট দলেও ছিলেন রাহি। ভারতের বিপক্ষে গোলাপি বলেও ভালো করেছিলেন রাহি।

নিউজক্রিকেট২৪/ এসএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »