নিউজ ডেস্ক »
করোনাভাইরাস বা কোভিড-১৯ এ প্রতিদিন প্রাণ হারাচ্ছেন বিশ্বব্যাপী হাজার হাজার মানুষ। ক্রমশ বাড়ছে সংক্রমণের সংখ্যা। বাংলাদেশেও প্রতিদিন প্রাণ হারাচ্ছেন অনেকেই। যদিওবা সংক্রমণ এবং মৃত্যুের সংখ্যা বাংলাদেশে আগের চেয়ে কিছুটা কমে এসেছে।
এবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ক্রিকেটার মোশাররফ রুবেলের বাবা মহিউদ্দিন খন্দকার। ঢাকার সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত ৩ আগস্ট থেকে চিকিৎসাধীন ছিলেন মোশাররফ রুবেলের বাবা। সমস্যা জটিল হওয়ায় ছিলেন আইসিইউতে।
এদিকে করোনায় আক্রান্ত ছিলেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলও। কিন্তু কিছুদিন আগে করোনা পজিটিভ থেকে নেগেটিভ হয়েছেন মোশাররফ রুবেল। তবে এই লড়াইয়ে ছেলে জিতলেও হেরে গেলেন বাবা! ৭৩ বছর বয়সে পরপারে পাড়ি জমালেন রুবেলের বাবা।
এর আগে অনেকদিন ধরেই ব্রেইন টিউমারে আক্রান্ত ছিলেন মোশাররফ রুবেল। সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা করিয়ে সুস্থও হয়ে ফিরেছেন রুবেল।
উল্লেখ্য, মোশররফ হোসেন রুবেল বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ৫ ম্যাচ খেলে ৪টি উইকেটও রয়েছে তার নামের পাশে। আর সেরা বোলিং ফিগার ২৪ রানের বিনিময়ে ৩ উইকেট।
নিউজক্রিকেট/এইচএএম
