নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারত-পাকিস্তানের মধ্যে সবসময় সাপ-নেওলে সম্পর্ক বিরাজমান থাকলেও, সাবেক ভারতীয় অধিনায়ক মাহেন্দ্রা সিং ধোনি ও পাকিস্তানী নাগরিক বশির বোজাই এই দুজনের গল্পটা মধুর ও ভালবাসার। জন্মভূমি পাকিস্তানকে সমর্থন দিলেও ভক্ত ও খেলোয়াড় হিসেবে একমাত্র প্রিয় ক্রিকেটার মাহেন্দ্রা সিং ধোনির জন্যই গ্যালারীতে উপস্থিত থাকতেন বশির। মাঠে বসে প্রিয় ক্রিকেটার ধোনিকে সমর্থন জানাতে সবসময় ছুটে যেতেন।
হঠাৎ অপ্রত্যাশিত ভাবে মাহেন্দ্রা সিং ধোনির অবসরের ঘোষণায় অবাক হয়েছেন ভক্ত বশির। এইভাবে প্রিয় ক্রিকেটারের বিদায় মেনে নিতে পারছেন না তিনি। ধোনিকে আর বাইশ গজে লড়াইয়ে দেখা যাবে না!
ব্যাপারটা এখনো মানতে পারছেন না বশির।
আর তাই আর কখনো মাঠে না যাওয়ার চুড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন এই ধোনি ভক্ত!
ধোনির হঠাৎ এইভাবে অবসরের ঘোষণায় হতাশ বশির চাচা গনমাধ্যমকে নিজের অনুভুতি জানাতে গিয়ে বলেন: আমিও ধনীর মতো অবসর নিলাম। আর মাঠে গিয়ে খেলা দেখবো না। ধোনি যেহেতু মাঠে থাকবে না, সেহেতু এত লম্বা সফর করে মাঠে যাওয়ার প্রয়োজন মনে করছি না। আমি ধোনিকে ভালবাসি, আর ধোনিও আমাকে।
তিনি আরো যোগ করেন: ধোনির এইভাবে অবসরে যাওয়াটা আমাকে কষ্ট দিচ্ছে। অনেক স্মৃতি আমাকে পিড়া দিয়ে যাচ্ছে। ধনী মাথা উঁচু করে বিদায় নেওয়ার কথা ছিল। ধোনি কখনো এমনটা চাইনি।
করোনা পরিস্থিতি ঠিক হলে ধোনিকে বিদায়ী শুভেচ্ছা জানাতে রাঁচিতে ধোনির বাড়িতে যাবেন বশির।
সঙ্গে করে নিয়ে যাবেন ধোনির আরেক ভক্ত বাবুকেও।
ধোনির সঙ্গে স্মৃতিচারণ করতে গিয়ে বশির জানান: ২০১৫ বিশ্বকাপে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ধোনির খেলা দেখতে উপস্থিত হয়েছিলাম। মাঠে প্রচণ্ড রোদে অসুবিধা হচ্ছিল। হঠাৎ সুরেশ রায়না একটি সানগ্লাস দিয়ে বলল “ধোনি ভাই পাঠিয়েছে”। আমি শুধু রায়নার দিকে তাকিয়ে হেসেছিলাম।
নিউজক্রিকেট টুয়েন্টিফোর / মারুফ ইসলাম ইফতি
