নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গেলো দুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার অবসরের পরে পাকিস্তান জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান কামরান আকমল ধোনির নেতৃত্বের প্রশংসা এবং দল ও সতীর্থদের প্রতি তার ভালোবাসার ভূয়সী প্রশংসা করেছেন। এমনকি তিনি ধোনির মতো একজন নিঃস্বার্থ অধিনায়ককে পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব দেওয়ার কথাও প্রকাশ করেছেন।
স্থানীয় একটি সংবাদমাধ্যমে কথা বলার সময় কামরান বলেন,”তিনি (ধোনি) এমন একজন খেলোয়াড়, যিনি কিনা দলকে বেসজি প্রাধান্য দিতেন। অধিনায়কত্ব করা খুব সহজ, আমি অধিনায়কত্ব করি এবং দলটি জিতুক বা হারুক, আমার জায়গা সুরক্ষিত থাকবে, আপনার কোনও উদ্বেগ নেই।”
কামরানের মতে ধোনির মতো অধিনায়ক পাকিস্তান দলে এখনই প্রয়োজন।
এ প্রসঙ্গে ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘তার মতো অধিনায়ক খুব প্রয়োজন। আমরা ইনজি ভাই এবং ইউনিস ভাইকে দেখেছি, তারা কীভাবে দলকে এগিয়ে নিয়েছে। এমএস ধোনির লক্ষ্যই ছিল ভারতের হয়ে খেলা। তিনি আমাদের সামনে একটি দুর্দান্ত উদাহরণ। তিনি কেবল ক্রিকেটই খেলেননি, পাশাপাশি একটি দলও তৈরি করেছেন এবং ভারতীয়দের ঊর্ধ্বমুখী অবস্থানের দিকে নিয়ে গেছেন। আমাদের অধিনায়কদের মধ্যেও এমন মানসিকতা থাকা উচিত।’
ধোনির এভাবে অবসর নেওয়াটাকে মোটেও সহজভাবে মেনে নিতে পারছেন না আকমল। তার মতে ভালো আয়োজন করে মাঠ থেকে ধোনির বিদায় নেয়া উচিৎ ছিল। এভাবে ঘরে বসে নয়। তার উচিৎ ছিলো তার সতীর্থ সাবেকদের অনুসরণ করে অবসর নেওয়া।
নিউজক্রিকেট/শাওন
