নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের জন্য ১৪ সদস্যর দল ঘোষণা করেছে ইংল্যান্ড & ওয়ালস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলকে নেতৃত্ব দিবেন রঙিন পোশাকের নিয়মিত অধিনায়ক ইয়ন মরগান।
ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন ডেভিড মালান ও ক্রিস জর্ডান। আয়ারল্যান্ডের ন্যায় রঙিন পোশাকে পাকিস্তান সিরিজেও বিশ্রামে থাকছেন বাটলার। অসুস্থ বাবার পাশে থাকতে নিউজিল্যান্ডে অবস্থান করায় দলে নেই অলরাউন্ডার বেন স্টোকস।
২৮শে আগস্ট সিরিজের প্রথম টি-২০ তে সাউথহ্যাম্পটনের রোজ বোলে মুখোমুখি হবে দু’দল। পরবর্তীতে ৩০শে আগস্ট ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় টি-২০ এবং একই মাঠে ১লা সেপ্টেম্বর সিরিজের শেষ টি-২০ তে মাঠে নামবে দুই দল।
ইংল্যান্ডের ১৪ সদস্যর দলঃ- ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, ডেভিড মালান, ডেভিড উইলি, জেসন রয়, সাকিব মাহমুদ, টম কারান, আদিল রাশিদ, টম ব্যান্টন, জো ডেনলি, ক্রিস জর্ডান, স্যাম বিলিংস ও লুইস গ্রেগরি।
নিউজক্রিকেট/এইচএএম
