নিউজ ডেস্ক »
জনপ্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবারের ১৩তম আসরের টাইটেল স্পন্সর হিসাবে থাকছে স্পোর্টস প্ল্যাটফর্ম ড্রিম ইলেভেন। মোট ২২২ কোটি রুপিতে আইপিএলের ১৩তম স্পন্সরশিপ কিনে নিয়েছে এই অনলাইন গেমিং সংস্থা। উল্লেখ্য এ বছরের ১৮ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আইপিএল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিতে সাইন করেছে এই সংস্থাটি।
আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান এ বিষয়টি নিশ্চিত করেছেন। আইপিএল শুরু হওয়ার কিছুদিন আগে স্পন্সরশিপ থেকে সরে যায় ভিবো এরপর নিলামের ডাক হয় সেখানে শুরু থেকে টাটা, বাইজুস ও উনাক্যাডেমি উঠেপড়ে লেগেছিলো সবাইকে পেছনে ফেলে স্পন্সরশিপ নিজেদের করে নিয়েছে ড্রিম ইলেভেন।
করোনা ভাইরাস প্রকোপের কারণে দর্শক শুন্য স্টেডিয়ামে এবারের আইপিএল ভারতে না হয়ে অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ১৯ সেপ্টেম্বর পর্দা উঠবে এবারের আসরের। ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর। খেলা হবে মোট তিন ভেন্যুতে- শারজাহ, আবুধাবি ও দুবাইয়ে।
