নিজ অর্থায়নে ময়মনসিংহে ক্রিকেট পিচ করে দিলেন মোসাদ্দেক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

মহামারী করোনা থমকে দিয়েছে ক্রিকেটকে। সারা বিশ্বেই বন্ধ ছিলো ক্রিকেট। করোনাকে পিছনে ফেলে মাঠে ফিরতে শুরু করেছে ক্রিকেট। ক্রিকেটাররা শুরু করেছে অনুশীলন। তবে বাংলাদেশের সব জায়গায় ক্রিকেটারদের অনুশীলনের মতো পর্যাপ্ত সুবিধা নেই। গ্রামে থাকা ক্রিকেটার ও উঠতি ক্রিকেটারদের অনুশীলনে বেগ পেতে হয় ক্রিকেটারদের । তাদের কথা চিন্তা করে ময়মনসিংহে নিজ অর্থায়নে ক্রিকেট পিচ করে দিলেন জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসাইন সৈকত ।

বাংলাদেশের জেলা বা থানা পর্যায়ে ক্রিকেটারদের অনুশীলনের কোন সুবিধা নেই বললেই চলে। উন্নত মানের অনুশীলন সামগ্রীর চিন্তা করা তো মুশকিল, সেসব অঞ্চলে নেই উন্নত মানের ক্রিকেট মাঠ পর্যন্ত । মাঠ থাকলেও পিচ এবং আউট ফিল্ড খেলার উপযোগী নয়। অন্যান্য সময় এগুলো সামনে কম আসলেও করোনার সময় এগুলো সামনে আসছে জোরালো ভাবে।

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসাইন সৈকত মহামারী করোনার শুরু থেকেই অবস্থান করছেন জন্মস্থান ময়মনসিংহে। তিনি লক্ষ্য করেছেন তার যেই শহরে বেড়ে উঠা সেখানে তরুণ ক্রিকেটারদের জন্য নেই কোন উন্নতমানের ক্রিকেট পিচ, ক্রিকেটার উঠে আসর পিছনে যেটা বড় বাধা । এসব দিক বিবেচনা করে ময়মনসিংহের ক্রিকেট উন্নতিতে হাত বাড়িয়েছেন মোসাদ্দেক নিজেই।

ময়মনসিংহের তরুণ ক্রিকেটারদের জন্য নিজ অর্থায়নে একটি ক্রিকেট পিচ করে দিয়েছেন মোসাদ্দেক হোসাইন সৈকত । ময়মনসিংহের ক্রিকেট কোচিং এর উন্নতির জন্য ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে একটি নতুন ক্রিকেট পিচ করে দিয়েছেন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক শিরোপা জয়ের নায়ক মোসাদ্দেক হোসেন সৈকত । এই পিচ করার সকল অর্থ বহন করেছেন মোসাদ্দেক নিজেই। এই অলরাউন্ডার অর্থ দেওয়ার পাশাপাশি পিচ তৈরির কাজে হাত লাগিয়েছেন নিজেও। মোসাদ্দেকের এরূপ কর্মকাণ্ডে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ময়মনসিংহের তরুণ ক্রিকেটাররা ।

নিউজ ক্রিকেট২৪/ সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »