রাতে পর্দা উঠছে সিপিএলের অষ্টম আসরের

নিউজ ডেস্ক »

করোনা লকডাউন কাটিয়ে মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে পর্দা উঠছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) অষ্টম আসরের। বাংলাদেশ সময় রাত ৮টায় উদ্বোধনী ম্যাচে লড়বে ত্রিনবাগো নাইট রাইডার্স ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

সিপিএলের এবারের আসরের উদ্বোধনী ম্যাচে লড়বে গতবারের রানার্সআপ ত্রিনবাগো নাইট রাইডার্স ও পাঁচবারের ফাইনালিস্ট গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

অংশগ্রহণকারী অন্য দলগুলো হলো- বার্বাডোজ ট্রাইডেন্টস, জ্যামাইকা তালাওয়াজ, সেইন্ট লুসিয়া জুকস এবং সেইন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস।

করোনাভাইরাসের সতর্কতার কারণে এবারের সিপিএলের পুরো আসরটি হচ্ছে ত্রিনিদাদ এন্ড টোবাগোর দুই স্টেডিয়ামে। আসরের ৩৩টি ম্যাচের মধ্যে সেমিফাইনাল ও ফাইনালসহ মোট ২৩টি ম্যাচ হবে তারুবার ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে।

বাকি ১০ ম্যাচ আয়োজন করবে পোর্টস অব স্পেইনের কুইনস পার্ক ওভাল। আজ শুরু হয়ে সিপিএলের পর্দা নামবে ১০ সেপ্টেম্বর।

নিউজক্রিকেট/আজহার

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »