পাকিস্তান সফরে যেতে আগ্রহী রুট

নিউজ ডেস্ক »

বর্তমানে ইংল্যান্ড সফরে আছে পাকিস্তান ক্রিকেট দল। করোনা কাটিয়ে এই সিরিজ দিয়ে মাঠে ফিরেছে পাকিস্তান। ক্রিকেট মাঠে ফিরলেও দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে পাকিস্তান। পাকিস্তান সফরে যেতে বরাবরই নারাজ অনেক ক্রিকেট দল। তবে ইংল্যান্ড দলের টেস্ট অধিনায়ক বলেছেন পাকিস্তান সফরে যেতে আগ্রহী তারা।

২০০৫/৬ মৌসুমে পাকিস্তানে শেষবার সফর করেছিল ইংল্যান্ড।২০০৯ সালে পাকিস্তানে সিরিজ খেলতে যাওয়ার কথা থাকলেও এক যুগ পর হওয়ার পরেও পাকিস্তানে পা রাখেনি ইংল্যান্ড ক্রিকেট দল।

২০০৯ সালে লাহোরে শ্রীলংকা ক্রিকেট দলের উপর হামলার পরে অনেক বছর আন্তরজাতিক ক্রিকেট এর বাইরে ছিলো পাকিস্তান। ইংলিশরা এরপর পাকিস্তান সফর না করলেও গত কয়েক বছরে পাকিস্তান সফর করেছেন জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা এবং সর্বশেষ বাংলাদেশ। গত ১৪ বছর ধরে পাকিস্তানে হয়নি কোন আন্তর্জাতিক ম্যাচ।

গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ইংলিশ অধিনায়ক জো রুট বলেন, ‘আমি পাকিস্তান যেতে চাই, ব্যক্তিগতভাবে সেখানে যাওয়ার দারুন সুযোগ হবে। দুর্ভাগ্যক্রমে এটা আমার সিদ্ধান্ত নেওয়ার বিষয় না। তবে ক্রিকেট খেলতে যাওয়ার জন্য পাকিস্তান দুর্দান্ত দেশ বলেই মনে হচ্ছে।’

২০২২ সালে পাকিস্তান সফরের সম্ভাবনা আছে ইংল্যান্ডের। এ প্রসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘২০২২ সালের আগেই একটি সংক্ষিপ্ত সফরের জন্য পাকিস্তান আসতে পারে ইংল্যান্ড। আমরা কথা বলবো ইসিবির সাথে।’

নিউজ ক্রিকেট২৪/সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »