করোনায় আক্রান্ত সাবেক টাইগার ওপেনার আইসিইউতে

নিউজ ডেস্ক »

করোনায় আক্রান্তদের তালিকায় যোগ হয়েছেন আরেকজন টাইগার ক্রিকেটার। সাবেক এই টাইগার ওপেনার সৈয়দ নাজিম সিরাজ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

নব্বই দশকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা নাজিম সিরাজ করোনা আক্রান্ত হবার পর শারীরিক অবস্থার অবনতি হলে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করানো হয়।

৫৫ বছর বয়সী নাজিম সিরাজের বর্তমান অবস্থা সম্পর্কে আরেক সাবেক ক্রিকেটার গোলাম নওশের প্রিন্স জানান, ‘নাজিম সিরাজ ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে আইসিইউতেই আছেন। তিন দফা কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ হওয়ার পর চতুর্থ বার ফল পজিটিভ আসে।’

এর আগে গত ৬ আগস্ট নাজিম সিরাজ ফেসবুকে লেখেন, ‘তিনবার টেস্ট করিয়েছি, তিনবারই নেগেটিভ। তবে কোভিডের সব উপসর্গই আছে। আশা করি সুস্থ হয়ে উঠবো। দুই থেকে চার সপ্তাহের মধ্যে আবার রানিং শুরু করতে পারবো।’

এর আগে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজাসহ বেশ কয়েকজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে সবাই সুস্থ আছেন।

নিউজক্রিকেট/আজহার

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »