ধোনি হতে সাবধান : ইরফান পাঠান

নিউজ ডেস্ক »

সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ‘ক্যাপ্টেন কুল’ খ্যাত মহেন্দ্র সিং ধোনী। তবে আগামী মাসেই চেন্নাইয়ের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) মাঠ মাতাবেন এই তারকা। এরই মধ্যে ধোনীর কাছ থেকে বোলারদের সতর্ক করলেন সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান।

আন্তর্জাতিক ক্রিকেটের চাপ না থাকায় আইপিএলে আরো বেশি জ্বলে উঠবেন ধোনী এমনটাই মনে করেন ভারতের সাবেক অলরাউন্ডার।

স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে ধোনীর একসময়ের সতীর্থ পাঠান বলেন, ‘আমি মনে করি যখন ধোনি আইপিএল খেলবে তখন আমার মতো অবসর নেয়া বোলার যারা আছে, তারা খুব খুশি হবে। কেননা ধোনিকে তাদের বোলিং করতে হবে না। সে সেখানে পুরোদমেই খেলবে।

সে যখন চেন্নাইয়ের হয়ে খেলে, সেটা সে উপভোগ করে। ব্যাটসম্যান হিসেবে তাঁর সেরাটাও তখন বের হয়ে আসে। এই আইপিএলে কী হয় সেটা দেখার জন্য অপেক্ষা করছি। বোলাররা, সতর্ক হও!’

৩৯ বছর বয়সী ধোনী আইপিএলের শিরোপা ঘরে তুলেছেন তিন বার। দুই বছর চেন্নাই নিষিদ্ধ থাকলে রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে মাঠ মাতিয়েছিলেন তিনি। আইপিএলে ১৯০ ম্যাচে ২৩ টি অর্ধশতকে করেছেন ৪৪৩২ রান। ১৩৭.৮৫ স্ট্রাইক রেট ই জানান দেয় নিজের দিনে কতটা ভয়ংকর হতে পারেন তিনি।

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »