আইপিএলে ছয় তারকাকে ছাড়াই খেলতে হবে রাজস্থানের

নিউজ ডেস্ক »

জনপ্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের শুরুতে মাঠ মাতাতে পারবে না ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। সেপ্টেম্বর মাস থেকেই এই দুই দল সীমিত ওভারের সিরিজ খেলতে ব্যস্ত থাকবে। আর এই দুই দলের সিরিজের কারণে সবচেয়ে বেশি বিপর্যস্ত হচ্ছে রাজস্থান রয়্যালস।

কারণ রাজস্থানের হয়ে ৬ ক্রিকেটার আইপিএলের শুরু থেকে খেলতে পারবেন না। তারা হলেন জস বাটলার, স্টিভ স্মিথ, জফরা আর্চার, বেন স্টোকস, অ্যান্ড্রু টাই এবং টম কারানের আইপিএলের শুরুতে এই তারকা ক্রিকেটারদের খেলা অনিশ্চিত। তবে তাদের অনুপস্থিতিকে বেশ ভালোভাবেই নিচ্ছন রাজস্থানের প্রধান নির্বাহী জ্যাক লুশ ম্যাকক্রাম।

সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘আইপিএলের আগে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা একে অপরের বিপক্ষে সর্বোচ্চ পর্যায়ের একটি সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করবে, ইতিবাচক দিক হচ্ছে এটা তাদের ম্যাচ ফিটনেস ধরে রাখতে সাহায্য করবে। তারা আইপিএলের আগে সর্বোচ্চ স্তরে প্রতিদ্বন্দ্বিতা করবে যেখানে তারা সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেলবে।’

তিনি আরো বলেন, ‘তারা বিসিসিআইয়ের প্রটোকলের কারণে প্রথম ম্যাচ খেলতে পারবে না। কিন্তু আমরা বিশ্বাস করি এই প্রটোকল সকলের নিরাপত্তার জন্য। আমাদের একটি দুর্দান্ত এবং উচ্চ-মানের দল রয়েছে যার অনেক গভীরতা রয়েছে। এই খেলোয়াড়দের অনুপস্থিতি মোকাবেলার জন্য আমাদের খেলোয়াড়দের সামর্থ্য রয়েছে। অবশ্যই এই খেলোয়াড়রা স্কোয়াডে যোগ দিলে, তারা দলকে অনেক বেশি অনুপ্রাণিত করবে।’

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »