নিউজ ডেস্ক »
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের ক্রিকেটের আরেক নক্ষত্র সুরেশ রায়না। তবে তার কিছুক্ষণ আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন ‘ক্যাপ্টেন কুল’ খ্যাত মহেন্দ্র সিং ধোনি।
শনিবার সন্ধায় এক ইন্সটাগ্রাম পোস্টে অবসরের ঘোষণা দেন ধোনি। তার কিছুক্ষণ পরই ধোনির সফরের সঙ্গী হন সুরেশ রায়না। দু’জনে একই সাথে খেলেছেন অনেক ম্যাচ!আইপিএলেও একি দলে খেলে থাকেন। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকেও বিদায় নিলেন একসাথেই।
ধোনির সঙ্গে একটি ছবি পোস্ট দিয়ে রায়না লিখেন, ‘এমন কিছু না কিন্তু মাহি তোমার সঙ্গে খেলা দারুণ ছিল। আমার হৃদয় গর্বে পরিপূর্ণ। আমি তোমার এই সফরে সঙ্গী হচ্ছি। ধন্যবাদ ভারত।’
প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে তিন ফর্মেটেই সেঞ্চুরির রেকর্ড গড়েন সুরেশ রায়না। ধোনির অধীনে খেলেছেন ক্যারিয়ারের অধিকাংশ ম্যাচ। আইপিএলে চেন্নাইয়ের হয়ে মাঠ মাতান এই দুই তারকা।
ভারতের হয়ে ১৮টি টেস্ট, ২২৬টি ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রায়না। টেস্টে ২৬.৪৮ গড়ে ৭৬৮ রান, ওয়ানডেতে ৩৫.৩১ গড়ে ৫ হাজারেরও অধিক এবং টি-টোয়েন্টিতে ২৯.১৬ গড়ে করেছেন ১ হাজার ৬০৪ রান।
নিউজক্রিকেট২৪/এইচএএম
