নিউজ ডেস্ক »
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী। আজ ১৫ই আগস্ট (শনিবার) সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এক ভিডিও বার্তায় অবসরের বিষয়টি নিশ্চিত করেন ভারতকে সব ধরনের আইসিসি ট্রফি জেতানো এই কিংবদন্তি উইকেট কিপার ব্যাটসম্যান।
ঐ ভিডিও বার্তার ক্যাপশনে ধোনি লিখেন, সবাইকে এত ভালবাসা এবং সবসময় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আজ রাত ৭টা ২৯ মিনিট (স্থানীয় সময়) আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলাম।`
২০০৫ সালের ২রা ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পদচারণা শুরু করা ধোনি ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলে গেছেন নিয়মিত দাপটের সাথে। তার নেতৃত্বে ভারত পেয়েছে টেস্ট ক্রিকেটে র্যাংকিয়ে ১ নাম্বার স্থান।
২০০৫ সালেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে অভিষিক্ত হওয়া ধোনি ২০০৭ বিশ্বকাপ পরবর্তী বিপর্যস্ত ভারতীয় দলের অধিনায়কত্বের ভার কাধে তুলে নেন। সেই সালেই ভারতকে জেতান ক্রিকেটের নতুন সংস্করণ টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম বিশ্বকাপ আসরের শিরোপা। সেখান থেকে উজ্জীবিত ভারতীয় ক্রিকেট দল ২০১১ ওয়ানডে বিশ্বকাপ নিজেদের করে নেয় ধোনির অসাধারণ নেতৃত্ব গুণে এবং ফাইনালে তার দারণ ফিনিশিংয়ে।
তবে ২০১৫ বিশ্বকাপের পর থেকেই ধোনির অবসর নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে ধোনির ব্যাট ঠিকই তার নামের প্রতি সুবিচার করতে থাকে। ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে ধোনির ব্যাট কিছুটা নিস্প্রভ হলে অবসরের গুঞ্জন জোড়ালো হয়। তবে ধোনি সে ব্যাপারে মুখ খুলছিলেন না। আইপিএল দিয়ে করোনা পরবর্তী ক্রিকেটে ধোনি ফিরলেও অবশেষে জানিয়ে দিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে ব্যাট-গ্লাভস তুলে রাখবেন ধোনি।
