নিউজ ডেস্ক »
বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের নিয়মিত ক্রিকেটার শাহরিয়ার নাফিস। গত দশ বছর ধরে জাতীয় দলে না থাকলেও দাপিয়ে বেড়াচ্ছেন ঘরোয়া ক্রিকেট।বাংলাদেশের অন্যতম ওপেনার শাহরিয়ার নাফিজ নাফিজ মনে করেন মেধার দিক দিয়ে আশরাফুল ছিলেন আজকের সাকিব তামিম , মুশফিকদের থেকেও মেধাবী।
বাংলাদেশ ক্রিকেটের প্রথম তারকা আশরাফুল। বাংলাদেশের অনেক বড় জয় এসেছে আশরাফুলের হাত ধরে। বাংলাদেশ ক্রিকেটের এই তারকার মেধা নিয়ে প্রশ্ন নেই কারো। বিভিন্ন অঙ্গনেই শোনা যায় তার প্রশংসা । এবার জাতীয় দলের সাবেক ওপেনার শাহরিয়ার নাফিস জানালেন তার মতে সাকিব তামিম মুশফিকদের থেকে আশরাফুল ছিলো বেশি মেধাবী।
স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে নিষেধাজ্ঞার মত বড় শাস্তি পেয়েছিলেন আশরাফুল। শাস্তি ভোগ শেষে ক্রিকেটে ফিরলেও আর জাতীয় দলে ফেরা হয়নি। নিষেধাজ্ঞার আগপর্যন্ত দেশের ক্রিকেটের অন্যতম জ্বলজ্বলে তারা হয়েই ছিলেন।
গণমাধ্যমের সাথে আলাপকালে শাহরিয়ার নাফীস বলেন, ‘আশরাফুলের ব্যাপারে একটা হতাশা আমার সবসময় কাজ করে। এটা ওকেও বলি, ওর সামনে সবাইকেই বলছি। ওর যে মেধা, ওর যে সামর্থ্য, ও দুর্ভাগ্যবশত তা ব্যবহার করতে পারেনি। নাহলে বাংলাদেশের যত রেকর্ড সব ওর হওয়া উচিৎ ছিল।’
আশরাফুলের মেধা নিয়ে নাফিস বলেন, ‘ওর মত মেধা নিয়ে এখনো কেউ আসেনি। সাকিব, তামিম, মুশফিক- কেউই মেধার দিক থেকে ওর মত না। তবে আশরাফুল মেধার ব্যবহার ঠিকমত করতে পারেনি।’
নিউজক্রিকেট/সুফিয়ান
