নিউজ ডেস্ক »
করোনা ভাইরাস প্রকোপের কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অনুষ্ঠিত হতে যাচ্ছে আরব আমিরাতে। দুই দফা অপেক্ষা করেও যখন ভারতের মাটিতে সম্ভব হলোনা আইপিএল আয়োজনের তখনই বিদেশের মাটিতে এবারের আসরটি আয়োজনের সিধান্ত হয়। তবে অন্যবারের মতো এবারকার টুর্নামেন্টে কোনো দর্শক মাঠে বসে খেলা উপভোগ করতে পারবে না। ফলে আইপিএল দেখার একমাত্র এবং অন্যতম মাধ্যম হচ্ছে টিভি।
যথারীতি আইপিএল সম্প্রচারের দায়িত্বে রয়েছে স্টার স্পোর্টস। সুযোগকে স্বদ ব্যবহার করে বিজ্ঞাপনের জন্য চড়া দাম নির্ধারণ করেছে স্টার স্পোর্টস। আর এমন মূল্য নির্ধারণ করেছে যা ছাড়িয়ে গেছে আগের কয়েক আসরের বিজ্ঞপনের মূল্যকে।
রেডিফ নিউজ পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন বলা হয়েছে, এবারের আইপিএলে ১০ সেকেন্ডের একটি বিজ্ঞাপনের জন্য স্টার স্পোর্টস নেবে ৮ থেকে ১০ লাখ রুপি। অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রায় ১ লাখ রুপি।
গত বছর ঠিক এই বিজ্ঞাপন থেকেই ৩ হাজার কোটি রুপি আয় করেছিল স্টার স্পোর্টস কোম্পানি। এবারও তাই মোটা অঙ্কের লাভের আশায় বিজ্ঞাপনের চড়া মূল্য বাড়িয়েছে এই সম্প্রচার প্রতিষ্ঠানটি।
নিউজক্রিকেট/শাওন
