আইপিএলের শুরুতে ২২ বিদেশি ক্রিকেটারকে পাওয়া যাচ্ছেনা

নিউজ ডেস্ক »

অনেক প্রতিকূলতা পেরিয়ে অবশেষে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ক্রিকেটের সব চেয়ে জমকালো ফ্র‍্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল শুরু হতে যাচ্ছে। তবে এতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেটাররা শুরু থেকে থাকতে পারছেন না।

মূলত সেপ্টেম্বরে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া তাদের মধ্যে একটি ৩ ম্যাচের টি-২০ সিরিজ ও সমান সংখ্যক ম্যাচের ওডিয়াই সিরিজ খেলবে। এই দুই দলের প্রায় ২২ জন ক্রিকেটারকে আইপিএলের শুরু থেকে পাওয়া যাবেনা কিনবা অনিশ্চিত।

আইপিএল শুরু হবে ১৯ সেপ্টেম্বর। কিন্তু অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সিরিজ ১৬ সেপ্টেম্বর শেষ হয়ে গেলেও তারা সরাসরি দলে যোগ দিতে পারবেনা। তাদের কোয়ারান্টাইনে থাকতে হবে।

সব চেয়ে বেশি বেগপেতে হবে রাজস্থান রয়েলসকে। তাদের প্রায় ৬ বিদেশি ক্রিকেটারকে পাওয়া যাবে।

দেখেনিন কারা কারা আইপিএলের প্রথম সপ্তাহ খেলতে পারছেন নাঃ-

রাজস্থান রয়্যালস: জস বাটলার, স্টিভ স্মিথ, জফরা আর্চার, বেন স্টোকস, অ্যান্ড্রু টাই, টম কারান

চেন্নাই সুপার কিংস: জস হ্যাজেলউড, স্যাম কারান

সানরাইজার্স হায়দরাবাদ: ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, মিচেল মার্শ।

কিংস ইলেভেন পাঞ্জাব: গ্ল্যান ম্যাক্সওয়েল

কলকাতা নাইট রাইডার্স: প্যাট কামিন্স, ইয়ন মরগান, টম বেন্টন।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: মঈন আলী, অ্যারন ফিঞ্চ, জশুয়া ফিলিপ, কেন রিচার্ড।

দিল্লি ক্যাপিটেলস: জেসন রয়, অ্যালেক্স ক্যারি, মার্কাস স্টইনিস।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »