নিউজ ডেস্ক »
গতবছর ইংল্যানৃডের মাটিতে ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের আর মাঠে নামেননি ভারতীয় তারকা মাহেন্দ্র সিং ধোনি। এদিকে আসছে বছর ৪০ বছরে পা রাখলেও ২০২১ এবং ২০২২ আইপিএল মৌসুমেও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন বলে আশাবাদী দলটির সিইও কাশি বিশ্বনাথন।
সিএসকে সিইও গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে বলেছেন, ‘হ্যাঁ, এমএস ধোনি আগামী বছরের আইপিএলেও চেন্নাইয়ের হয়ে প্রতিনিধিত্ব করবেন। এমনকি ২০২২ সালের মৌসুমেও থাকতে পারেন তিনি।
চলতি বছরের জানুয়ারিতে চেন্নাই সুপার কিংস ফ্রাঞ্চাইজির মালিক এবং ইন্ডিয়ান সিমেন্টের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এন শ্রীনিবাসন বলেছিলেন, ২০২১ সালের আইপিএল এর মেগা নিলামে যাওয়ার পরে তাঁর দল ধোনিকে ধরে রাখতে পারবে।
২০১৯ বিশ্বকাপের পরে ধোনির ভবিষ্যত নিয়ে অনেক জল্পনা-কল্পনা শুরু হয়েছিল। এমনকি জানুয়ারিতে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ দেওয়া হয়েছিল তাকে। তবে মার্চে, কোভিড-১৯ মহামারীতে সংযুক্ত আরব আমিরাতে সেপ্টেম্বর-নভেম্বরে স্থগিতাদেশের আগে অনুশীলন শুরু করেছিলেন চেন্নাই অধিনায়ক।
গত সপ্তাহে তাঁর নিজ শহর রাঁচির ইনডোর একাডেমীতে কয়েকটি অনুশীলন সেশনে সময় কাটিয়েছেন ধোনি। এছাড়াও আগস্টের মাঝামাঝি সময়ে একটি অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। পরবর্তীতে আইপিএল এর ১৩ তম আসরে অংশ নিতে ২১ আগস্ট (সম্ভাব্য) সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবে চেন্নাই সুপার কিংস।
