শ্রীলঙ্কা সফরে টি-২০ সিরিজ হচ্ছেনা

নিউজ ডেস্ক »

সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সে সফরে তিন ম্যাচের একটি টেষ্ট সিরিজ খেলবে।

তবে এই সিরিজে একটি টেষ্ট কমিয়ে ৩ ম্যাচের একটি টি-২০ সিরিজ আয়োজনের কথা উঠেছিল। কিন্তু এই টি-২০ সিরিজটি হচ্ছেনা। বিসিবির একটি সূত্র থেকে এই খবর নিশ্চিত হওয়া গিয়েছে।

টি-২০ সিরিজ হওয়া না হওয়া নিয়ে দ্বিধায় ছিলো বিসিবি ও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এর ফলে সফরের এখনো চুড়ান্ত সূচি তৈরী করা হয়নি। তবে প্রথম টেষ্টের তারিখ ইতিমধ্যে ঘোষণা হয়েছে। অক্টোরের ২৪ তারিখ থেকে হবে প্রথম টেষ্ট৷

উল্লেখ্য, জাতীয় দলের সাথে এই সফরে যাবে বিসিবির হাই পারফরম্যান্স স্কোয়াডও। তারা জাতীয় দলের সাথে থেকে একসাথে অনুশীলন করবে। খেলবে নিজেদের মাঝে অনুশীলন ম্যাচ৷

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »