টেস্টে অভিষেক না হওয়ায় কেঁদেছিলেন মনোজ তিওয়ারি

নিউজ ডেস্ক »

ভারতীয় দলে সুযোগ হলেও কখনো থিতু হতে পারেননি তিওয়ারি। তবে বর্তমানে আইপিএল এবং প্রথম শ্রেণীর ক্রিকেট চালিয়ে যাচ্ছেন তিওয়ারি। ২০০৭ সালের কথা সেইবার দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল ভারতীয় দল। সেই টেস্ট সিরিজে সাদা পোশাকে ভারতের হয়ে অভিষেকের কথা ছিলো ডানহাতি ব্যাটসম্যান মনোজ তিওয়ারির। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসের কারণে ফিল্ডিং অনুশীলনের সময়ে কাঁধে গুরুতর আঘাত পানন তিওয়ারি। আর এতেই এতোদিনের লালিত স্বপ্ন ভেঙে যায় তাঁর।

সেই হতাশা কষ্টের কথা আজও সহজে মেনে নিতে পারেননি তিওয়ারি। দল থেকে বাদ পড়ার পরে নিজের হোটেল রুমে এসে অঝরে কেঁদেছিলেন তিনি। খেলাধুলা সংক্রান্ত ওয়েবসাইট স্পোর্টসকিডাকে দেয়া এক সাক্ষাৎকার সেইসব স্মৃতির কথা জানিয়েছেন ৩৪ বছর বয়সী ক্রিকেটার।

মনোজ তিওয়ারি বলেন, ‘আমি দারুণ ফর্মে এবং ছন্দে ছিলাম, কিন্তু আমাকে বাদ পড়তে হয়েছে অ্যান্টেরিয়র ল্যাবরাম টিয়ার (কাঁধের চোট) ইনজুরির কারণে। সেদিন আমি হোটেল রুমে ফিরে কান্নায় ভেঙে পড়ি।’

ঘরোয়াতে যতটা না সফল তার ছিটেফোটাও দেখাতে পারেননি জাতীয় দলের জার্সিতে। ওয়ানডে ২৬ গড়ে করেছেন ২৮৭ রান। এক সেঞ্চুরির সাথে রয়েছে একটি ফিফটি। এছাড়া খেলেছেন তিনটি টি-টুয়েন্টি যেখানে এক ইনিংস ব্যাট করার সুযোগ পেয়ে করেছেন ১৫ রান। অন্যদিকে ১২৫টি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলেছেন যেখানে ৫০.৩৬ গড়ে ৮ হাজার ৯৬৫ রান করেছেন তিনি। ২৭টি সেঞ্চুরির পাশাপাশি ৩৭টি হাফ সেঞ্চুরিও রয়েছে তার ঝুলিতে।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »