ইংলিশদের লক্ষ্য সিরিজ জয়, পাকিস্তানের লক্ষ্য সিরিজে সমতা

নিউজ ডেস্ক »

ম্যানচেস্টারে সিরিজের প্রথম টেস্টের শোচনীয় হারের পর আজ দ্বিতীয় টেস্টে সাউদাম্পটনের রোজ বোলে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।

প্রথম টেস্টে বাটলার-ওকসের ১৩৯ রানের দূর্দান্ত জুটিতে ৩ উইকেটের জয় পায় স্বাগতিকরা। ১১৭ রানে ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচে যখন চালকের আসনে পাকিস্তান, তখনি বাটলার-ওকসের জোড়া অর্ধশতকে পাকিস্তানের স্বপ্নের জয় ম্লান হয়ে যায়। এদিকে প্রথম টেস্টের হার ভুলে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে চায় আজহার আলীর দল।

প্রথম টেস্টের শোচনীয় হার ভুলে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াবার আশাবাদ ব্যক্ত করে প্রধান নির্বাচক মিসবাহ-উল-হক বলেন, ‘প্রথম টেস্টে যেভাবে খেলেছি, তাতে আমি সন্তুষ্ট। ইংল্যান্ডকে কঠিন পরিস্থিতিতে মুখে ফেলে দিয়েছিল আমাদের বোলাররা। প্রথম ইনিংসে ব্যাটসম্যানরা ভালো করেছে। তাই আমার মনে হয়, আমাদের আরও ১০ থেকে ১৫ শতাংশ উন্নতি করতে হবে।’

‘তবে চাপ নেয়ার ক্ষমতা আরও বাড়াতে হবে। কিন্তু আমরা মানসিকভাবে ভেঙ্গে পড়িনি। আমাদের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে। সিরিজে সমতা আনতে পুরো দল বদ্ধ পরিকর।’

এদিকে পারিবারিক কারণে নিউজিল্যান্ডে যাওয়ায় সিরিজের বাকি দুই টেস্টে থাকছেন না ইংল্যান্ডের টেস্ট সহ-অধিনায়ক বেন স্টোকস। তার বদলী স্কোয়াডে জায়গা পেয়েছেন ওলি রবিনসন। অপরদিকে, দ্বিতীয় টেস্টের জন্য অপরিবর্তিত ১৬ সদস্যর দল ঘোষণা করে পাকিস্তান

প্রথম ম্যাচে শোচনীয় হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া পাকিস্তান। অপরদিকে, সাউদাম্পটনে জয় নিয়ে সিরিজ জয় নিশ্চিত করতে চায় স্বাগতিকরা।

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »