সাকিবের সাথে শ্রীলঙ্কা সফর নিয়ে আলোচনা করেছেন পাপন

নিউজ ডেস্ক »

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তাকে অন্তত ২য় টেস্ট থেকে দলে পেতে চায় বোর্ড। এই ব্যাপারে তার সাথে যোগাযোগ করেছেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন নিজেই।

শ্রীলঙ্কা সফর নিয়ে সাকিব কি ভাবছেন কিনবা তার ভাবনা কি এসব ব্যাপারে জানতে চেয়েছেন তিনি। ক্রিকেট ভিত্তিক পোর্টাল ক্রিকবাজের এক প্রতিবেদন থেকে এইসব তথ্য উঠে আসে।

বিসিবির পরিকল্পনায় থাকলেও সাকিব নিষেধাজ্ঞায় থাকা অবস্থায় বিসিবি’র সম্পর্কীত কোনো সুযোগ সুবিধা ব্যাবহার করতে পারবেন না। আবার জানা গেছে তিনি বিকেএসপিতে অনুশীলন করবেন। কিন্তু বিকেএসপি বিসিবির সাথে যুক্ত থাকায় সাকিব সেখানে অনুশীলন করতে পারবেন কিনা এই নিয়ে সংশয় দেখা দিয়েছে।

সাকিবকে দলের গুরুত্বপূর্ণ জানিয়ে বাংলাদেশের হেড কোচ ক্রিকইনফোকে বলেন, ‘সে (সাকিব) ততদিনে প্রস্তুত হয়ে যাবে। এই ব্যাপারে নির্বাচকদের সাথে কথা বলতে হবে।’

‘কিছু প্রক্রিয়া তো অবশ্যই আছে। সে আমাদের হয়ে খেলার আগে তাঁর অন্য কোথাও খেলার প্রয়োজন। যেকোনো ম্যাচই উপকারে আসবে।’ —সাথে যোগ করেন তিনি।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »