নিউজ ডেস্ক »
পরপারে পাড়ি জমালেন বগুড়া জেলা দলের সাবেক ক্রিকেটার জামাল ফয়সাল তালুকদার। জেলা ক্রিকেটে খেলা ছাড়াও ছিলেন কোচিং পেশাতেও।
আজ ১২ই আগস্ট (বুধবার) সকাল ১০ টায় বগুড়া শহরের জলেশ্বরীতলা নিজ বাস ভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান। এছাড়া শোকাহত পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।
করোনা মহামারীতে জনজীবন যেখানে বিপর্যস্ত এর মধ্যে ক্রীড়াঙ্গনে এমন শোকের খবর অবশ্যই কষ্টের। জামাল ফয়সালের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
নিউজক্রিকেট/এইচএএম
