একসাথে অনুশীলনে বাধা, সাকিবকে পেতে আইসিসির দিকে চোখ বিসিবির

নিউজ ডেস্ক »

আগামী ২৩ অথবা ২৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশ্য দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল, এটি সবাই এতক্ষণে যেনে গেছেন। তবে এবার নতুন খবর আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে প্রথম টেষ্ট।

প্রথম টেষ্টের দিনক্ষণ চুড়ান্ত হলেও পুরো সূচি এখনো তৈরী হয়নি। কারণ টি-২০ আদৌ হবে কি হবে না সেটি চূড়ান্ত হয়নি, না হওয়ার সম্ভাবনা বেশি। সিরিজে তিনটি টেষ্টই থাকছে। গত ৬ বছরে বাংলাদেশের এটি প্রথম তিন ম্যাচের টেষ্ট সিরিজ।

এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক সিরিজে ফিরতে পারেন সাকিব আল হাসান। এমনই ইঙ্গিত মিলছে বোর্ড কর্মকর্তা ও হেড কোচ রাসেল ডামিঙোর কথায়৷ ডামিঙো সাকিবকে দলে চাইলেও সে দলের সাথে নিষেধাজ্ঞার আগে অনুশীলন করতে পারবে কি পারবেনা এসব নিয়ে দ্বিধায় আছে। তাই বোর্ড আর হেড কোচ আইসিসির সিদ্ধান্তের উপর চেয়ে আছে।

এইদিকে সাকিবকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি। কিন্তু তার ফেরার প্রক্রিয়াটা কি রকম হবে সেটা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি থেকে বোর্ড নিশ্চিত হয়ে নিতে চায়। তবে তারা এতটুকু জানেন সাকিব দলের সাথে অনুশীলন করতে পারবেন না।

আজ শ্রীলঙ্কা সফর নিয়ে ও অন্যান্য সম সাময়িক বিষয় নিয়ে বিসিবিতে এক সভা বসেছে। সভাতে ছিলেন বোর্ড পরিচালক বিভাগের প্রধান আকরাম খান, নাইমুর রহমান দূর্জয়, নির্বাচক হাবিবুল বাশার ও মিনহাজুল আবেদিন নান্নু। সাথে ছিলেন বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী।

সভা শেষে আকরাম খান জানান সাকিবের ব্যাপারে আলোচনা হয়েছে। তারা আইসিসির দিকে চেয়ে আছে। তিনি বলেন, ‘সাকিবের ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা আইসিসির দিকে চেয়ে আছি। সেখানে আলোচনার বিষয় আছে। কি কি নিয়ম আছে ফেরার আইসিসির কাছ থেকে সেটা আগে জানতে হবে। তবে যতটুকু জানি সে দলের সাথে অনুশীলন করতে পারবেনা।’

‘তাকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে। তার সব কিছু বিবেচনা করতে হবে, ফিটনেস প্র‍্যাক্টিস সব বিবেচনা করতে হবে’ — সাথে যোগ করেন তিনি।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »