দ্বিতীয় টেস্টের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা

নিউজ ডেস্ক »

জো রুটের নেতৃত্বে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ১৪ সদস্যর দল ঘোষণা করেছে ইংল্যান্ড & ওয়ালস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বেন স্টোকস না থাকায় দলে ডাক পেয়েছেন ওলি রবিনসন।

পারিবারিক কারণে নিউজিল্যান্ডে যাওয়ায় পাকিস্তানের বিপক্ষে আগামী দুই টেস্টে থাকবেন না ইংল্যান্ডের টেস্ট দলের সহ-অধিনায়ক বেন স্টোকস।

বেন স্টোকস না থাকায় দ্বিতীয় টেস্টে দেখা যেতে পারে আরেক অলরাউন্ডার স্যাম কারানকে। এদিকে বিগত টেস্টে ভালো পারফর্ম করতে না পারা পেসার এন্ডারসন ঘুরে দাঁড়াতে চান দ্বিতীয় টেস্টে

ইংল্যান্ডের ১৪ সদস্যর দলঃ-
জো রুট (অধিনায়ক), রুঢ়ি বার্নস, ওলি রবিনসন, জেমস এন্ডারসন, জোফরা আর্চার, জস বাটলার, ডম বেস, জ্যাক ক্রাউলি, স্টুয়ার্ট ব্রড, স্যাম কারান, ওলি পোপ, ডম সিবলি, ক্রিস ওকস, মার্ক উড।

সিরিজের দ্বিতীয় টেস্টে সাউদাম্পটনে কাল মুখোমুখি হবে দু’দল। প্রথম টেস্টে ম্যানচেস্টারে ৩ উইকেটের জয় পায় স্বাগতিক ইংল্যান্ড।

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »