নিউজ ডেস্ক »
টেস্ট ক্যারিয়ারের অভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছেন নিজের বর্ণিল এক ইনিংস দিয়ে। নিজের প্রথম টেস্টেই ১৬৮ রানের ঝকঝকা এক ইনিংস খেলেছিলেন পাকিস্তানি ব্যাটসম্যান ফাওয়াদ আলম। এমন স্বপ্নের মতো শুরুর পরেও টেস্ট ক্যারিয়ারটা থমকেই রয়েছে তার। ২০০৯ সালে ৩ টেস্ট খেলেই দল থেকে ছিটকে পড়েন পরবর্তীতে আর সুযোগ হয়নি দলে ফেরার।
দীর্ঘ ১১ বছর পর সেই ফাওয়াদ আলম আবার পাকিস্তানের টেস্ট দলে চলতি সিরিজে ডাক পেয়েছেন। মূলত ইংল্যান্ড সফরে ডাক পাওয়ার কারণ এ বছরের ঘরোয়া লিগে মারকাটারি পারফর্ম করারই উপহার। বামহাতি এই ব্যাটসম্যানকে দলে ভেড়ালেও সিরিজের প্রথম টেস্টে একাদশে হয়নি ফাওয়াদের। ওল্ড ট্রাফোর্ডে প্রথম টেস্টে হেরেছে সফরকারীরা।
স্কোয়ার্ডে দুই স্পেশালিষ্ট স্পিনার ছিলো প্রথম টেস্টে আর সেই জায়গায় একজনকে বাদ দিয়ে বাড়তি একজন ব্যাটসম্যান খেলানোর পরিকল্পনা পাকিস্তান টিম ম্যানেজম্যান্ট। দলটির কিংবদন্তি পেসার এবং সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম মনে করেন, সেই খালি জায়গাটায় যোগ্য ব্যক্তি হতে পারেন ফাওয়াদ আলম।
এক টিভি শো’তে ওয়াসিম বলেন,’আগামী ম্যাচে, টার্নিং উইকেট হবে না। একজন স্পিনার নিয়ে নামতে হবে এবং একজন বাড়তি ব্যাটসম্যান খেলানো যাবে। দলে একজন মিডল অর্ডার ব্যাটসম্যানের প্রয়োজন এবং ফাওয়াদ এমনই একজন। সে বাঁহাতি, এতে দলে ডানহাতি-বাঁহাতি একটা কম্বিনেশনও হবে।’
ওয়াসিম এমনটাও জানিয়েছেন, ‘তিনি অধিনায়ক থাকলে ফাওয়াদকে অবশ্যই দলে ভেড়াতেন। পাকিস্তানের সাবেক অধিনায়কের ভাষায় প্রথম শ্রেণির ক্রিকেটে তার গড় ৫৬, অভিষেকে সেঞ্চুরি আছে। তাই তাকে সুযোগ দেয়া উচিত। যদি আমি অধিনায়ক থাকতাম, মিডল অর্ডারে তাকে খেলাতাম।’
নিউজক্রিকেট/শাওন
