অতিরিক্ত বোলার নিয়েই দুবাই যাচ্ছে কলকাতা-চেন্নাই

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাস প্রকোপের কারণে আইপিএলের এবারের আসর সঠিক সময়ে মাঠে গড়াইনি। করোনার সংক্রমণের কারণে দুই দফা পিছিয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে আইপিএল। ভারতে করোনার প্রকোপ না কমায় দুবাইয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর বসতে যাচ্ছে। করোনার কারণে সাথে খেলোয়াড়দের অনুশীলনে সুবিধার কথা চিন্তা করে ৫০ জন নেট বোলার নিয়ে যাওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

মূলত ভারতীয় অনুর্ধ্ব-১৯, ২৩ এবং প্রথম শ্রেণির ক্রিকেটারদের মধ্যে থেকে বাছাইকৃত ৫০ জন নেট বোলারকে নেওয়া হয়েছে। দেশে আইপিএল চলাকালীন স্থানীয় যেসকল বোলার রয়েছে তাদেরকে নেটে ডাকা হতো। করোনার কারণে দুবাইয়ে গিয়ে সেখানকার নেট বোলারদের ডাকা এক প্রকার অসম্ভব। বিসিসিআইয়ের নির্দেশ মতে প্রতি স্কোয়াডে ২৪ জনের বেশি ক্রিকেটার দুবাইয়ের প্লেনে চড়তে পারবে না। এর ফলে অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি নেট বোলার ছাড়াই দুবাইয়ে রওনা দিচ্ছে। কেবল ব্যক্তিক্রম কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস।

চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথন পিটিআইকে বলেছেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে ১০ জন নেট বোলার নিয়ে আমরা দুবাই যাব। টুর্নামেন্টের শুরু থেকে তারা দলের সঙ্গেই থাকবে।’

কলকাতাও নেট বোলার নিয়ে দুবাই যাওয়ার কথা বলেছে। এক কর্মকর্তা এ বিষয়ে বলেছেন, ১০ জন নেট বোলার নিয়েই দুবাইয়ের বিমান ধরবে শাহরুখ খানের দল। নেট বোলার বাছাইয়ের জন্য দায়িত্ব দেয়া হয়েছে একাডেমি কোচ অভিষেক নায়ারকে।

এছাড়া ৬ জন নেট বোলার নিচ্ছে দিল্লি ক্যাপিটেলস। তারা সবাই জৈব সুরক্ষিত পরিবেশে থাকবেন এবং দলের ব্যাটসম্যানদের সহায়তা করবেন। নিশ্চিত করে বলা না গেলেও শোনা যাচ্ছে রাজস্থান রয়্যালসও নেট বোলার নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »