ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে কিউইরা

নিউজ ডেস্ক »

ইংল্যান্ড সফর থেকে দেশে ফেরার পর আগামী ডিসেম্বর মাসে নিউজিল্যান্ড সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল। মঙ্গলবার সন্ধ্যায় ক্রিকেট পাকিস্তান সূত্রে এমনটি জানা যায়।

নিউজিল্যান্ড সফরে কেন উইলিয়ামসনদের সঙ্গে দুটি টেস্ট আর তিন ম্যাচের টি-টোয়োন্টি সিরিজ খেলবে পাকিস্তান ক্রিকেট দল।

মহামারী করোনাভাইরাসের এই কঠিন সংকটের মধ্যেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে পাকিস্তান। বৃহস্পতিবার সাউদাম্পটনের রোজ বোলে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে। আর শেষ টেস্ট ম্যাচটিও এই সাদউদাম্পটনেই আগামী ২১ আগস্ট শুরু হবে।।

ম্যানচেস্টারে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ১০৭ রানের লিড নিয়ে এগিয়ে থাকার পরও তিন উইকেটে হেরেছে সফরকারী পাকিস্তান।

এ সফরেই ইংল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাবর আজমদের। কিন্তু ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে আইপিএল শুরু হওয়ায় ইংলিশ ক্রিকেটারদের পাওয়া যাবে না। তাই টি-টোয়েন্টি সিরিজ পেছানো হয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »