নিউজ ডেস্ক »
পাকিস্তনারের বিরুদ্ধে ইংল্যান্ডের গত ম্যানচেস্টার টেষ্টে ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ড ব্রডের বাবা ক্রিস ব্রড। ম্যাচ রেফারির দায়িত্বে থেকে নিজে ছেলে ব্রডকে দিলেন শাস্তি।
শাস্তির কারণ পাকিস্তানের খেলোয়াড় ইয়াসির শাহকে আউট করার পর ব্রড অশালীন ভাষা ব্যাবহার করেন। ফলে তিনি আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.৫ ধারা ভঙ্গ করেন। এ কারণে তাকে নিয়ম অনুযায়ী ম্যাচ ফির ১৫% জরিমানা করে আর সাথে ১টি ডিমেরিট পয়েন্ট যুক্ত করেন।
আইসিসির এই ২.৫ ধারায় লেখা আছে, ‘আন্তর্জাতিক ম্যাচে কোনো ক্রিকেটার, সাপোর্ট স্টাফকে কোনও রকমের ভাষা, কাজ বা অঙ্গভঙ্গী দেখানো, যা আক্রমণাত্মক প্রতিক্রিয়ার দিকে ঠেলতে পারে।’
ব্রড যদি আগামী ২৪ মাসে আর একটি ডিমেরিট পয়েন্ট একটি টেস্ট ম্যাচ, অথবা দুটি ওয়ানডে বা টি-টোয়েন্টি ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন ব্রড, যে ফরম্যাট আগে পড়বে। কারণ এর আগে তার এখম মোট ৩টি হয়েছে। ৪টি হলেই সাজা পাবেন।
ব্রড নিজের উপর আনা সাজা মেনে নিয়েছেন। তাই শুনানির আর কোনো প্রয়োজন পড়েনি।
নিউজক্রিকেট/আরআর
