লম্বা বিরতির পর মাঠে ফিরছেন ধোনি

নিউজ ডেস্ক »

চলতি মাস থেকেই মাঠে ফিরছেন ভারতীয় দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল হারের পর তাকে আর মাঠে দেখা যায়নি। এক প্রকার নিজেকে আড়াল করে রেখেছিলেন।

এবার সে আড়াল থেকে সরে আসছেন তিনি। আসন্ন সেপ্টেম্বরের আইপিএলের জন্য প্রস্তুতি নিতে আগামী ১৬-২০ আগস্ট পর্যন্ত প্রথম প্রস্তুতি ক্যাম্প করবে চেন্নাই সুপার কিংস।

তারা ইতিমধ্যে এই ব্যাপারে স্থানীয় সরকারের কাছে অনুমতি চেয়েছ। অনুমতি পেলেই তারা ক্যাম্প শুরু করবেন। সেখানে যোগ দেবেন ধোনি।

ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাশি বিশ্বনাথন বলেন, ‘আমরা চেন্নাইতে ১৬ থেকে ২০ আগস্ট পর্যন্ত পর্যন্ত একটি ক্যাম্প করতে চাই। আমরা তামিলনাড়ু সরকারের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছি। মৌখিকভাবে তারা হ্যাঁ বলেছে, তবে আমরা এখনও অনুমোদনের লিখিত চিঠি পাইনি। লিখিত অনুমোদন পেলে আমরা একাই ভারতীয় খেলোয়াড়দের জন্য একটি ক্যাম্পের পরিকল্পনা করছি।’

উল্লেখ্য, ক্যাম্পটি অনুষ্ঠিত হলে আরব আমিরাত যেতে কিছুটা বিলম্ব হবে চেন্নাইয়ের। আর যদি না হয় তাহলে ২১ তারিখ থেকে আরব আমিরাত যাওয়া শুরু করবে পুরো দল। সেখানেই শুরু হবে ক্যাম্প।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »