২৪ সেপ্টেম্বর শ্রীলংকার উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা

নিউজ ডেস্ক »

এবছরের জুলাই মাসে শ্রীলংকা সফরে যাওয়ার কথা ছিলো বাংলাদেশ দলের । তবে মহামারী করোনায় স্থগিত হয় সিরিজটি। তবে সিরিজটি আয়োজনের জন্য মুখিয়ে ছিলো দুই দেশের ক্রিকেট বোর্ডই। করোনা কে পিছনে ফেলে ক্রিকেট ফিরতে শুরু করেছে বিশ্ব অঙ্গনে। আর শ্রীলংকায় করোনা প্রভাব ফেলতে পারেনি সেভাবে।তাই দুই বোর্ডের সম্মতিতে আবারো সিরিজটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দেশ দুটি।

সুচি অনুযায়ী অক্টোবরের মাঝামাঝি সময়ে সিরিজটি মাঠে গড়াবে। তবে প্রস্তুতির জন্য বেশ আগেই দেশ ছাড়বে বাংলাদেশ দল। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সেক্রেটারি মোহন ডি সিলভা জানিয়েছেন আগামী ২৪ সেপ্টেম্বর লঙ্কা দ্বীপে পা রাখবে বাংলাদেশ।

এখনো সিরিজটির সূচি চূড়ান্ত নাহলেও দুই বোর্ডের আলোচনা চলছে সুচি চূড়ান্ত করা নিয়ে।তবে সম্ভাব্য সুচি অনুযায়ী অক্টোবরের মাঝামাঝি সময়ে মাঠে গড়াবে সিরিজটি। আর নিজেদের প্রস্তুতির জন্য বাংলাদেশ লঙ্কা দ্বীপে পা রাখবে ২৪ সেপ্টেম্বর।

বাংলাদেশকে তাদের দেশে স্বাগত জানিয়ে লংকান বোর্ডের বোর্ডের সেক্রেটারি সিলভা বলেন ‘আমরা সব সময় তাদের (বাংলাদশ দল) স্বাগত জানাই। খুব সম্ভবত ২৪ সেপ্টেবর তারা এখানে এসে পৌঁছাবে। বিসিবি আমাদের কাছে বাড়তি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা বলেছে।’আমরা জানিয়েছি, একটা টেস্ট ম্যাচ কমিয়ে সেটা করা যায় কি না। এ ব্যাপারে দুই বোর্ডের সঙ্গে আলোচনা চলছে। খুব দ্রুত আমরা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারব বলে আশা করছি।’

কয়েক দিন আগে গুঞ্জন শোনা গিয়েছিল কয়ারেন্টাইনে না রেখেই অনুশীলনে নেওয়া হবে বাংলাদেশ দলকে। তবে তা অস্বীকার করেছেন এই লংকান বোর্ডের সদস্য। তারা আইসিসির নিয়ম মেনেই সিরিজ আয়োজন করতে চায় তারা।এ ব্যাপারে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক বলেন, ‘পরিস্থিতির উন্নতি হলে ভিন্ন ব্যাপার। তা না হলে সাত থেকে ১৪ দিনের স্বাভাবিক কোয়ারেন্টিন পদ্ধতি অনুসরণ করতে হবে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কী দাঁড়ায়।’

এই সফরে পুরনো সূচি অনুযায়ী রয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি টেস্ট ম্যাচ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে টেস্ট সিরিজের পর ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি দুই বোর্ডের মধ্যে।

নিউজ ক্রিকেট২৪/ সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »