সাকিবকে বিশ্বের এক নাম্বার স্পিনার বললেন রফিক

নিউজ ডেস্ক »

বাংলাদেশ দলের এক সময়ের সেরা স্পিনার মোহাম্মদ রফিক। জাতীয় দলে খেলেছেন দীর্ঘদিন । তার মতো স্পিনারের জুড়ি মেলা ভার। এখনো দেশের সেরা স্পিনারদের কথা বললে তার নামটা বেশ উপরের দিকেই রাখতে হবে। এই বাংলাদেশী কিংবদন্তির মতে সাকিব আল হাসান বর্তমান বিশ্বের সেরা স্পিনার।

সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সেরা সম্পদ এতে কারো সন্দেহ থাকার কথা নয়। সাকিব নিজেকে দিন দিন নিয়ে গেছেন অন্য পর্যায়ে। স্পিন ভ্যালকিতে কাবু করেছেন প্রতিপক্ষকে, দুর্দান্ত সব আর্ম ডেলিভারি করে ডাকঘরের পথ দেখিয়েছেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের। সাকিবের পারফরমেনসে মুগ্ধ সাবেক বাংলাদেশী স্পিনার মোহাম্মদ রফিক। তার মতে সাকিব বর্তমান বিশ্বের সেরা স্পিনার। গনমাধ্যমে আলাপকালে রফিক বলেন, ‘এখন তো সাকিবই সেরা। সারা দুনিয়ায় এখন ও-ই এক নম্বর স্পিনার। সাকিব তো সাকিবই। সাকিব কী জিনিস সেটা মানুষ নিজের চোখেই দেখছে।’

রফিক আরও বলেন, ‘৪-৫ বছর আগেই এক সাক্ষাৎকারে বলেছিলাম- ও এমন এক খেলোয়াড় যে বিশ্ব রেকর্ড ভাঙতেই থাকবে। এই লোককে কীভাবে আটকে রাখবেন? সাকিব যতদিন খেলবে ততদিন বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে।’

সাকিব বর্তমানে বিশ্ব ক্রিকেটে রাজ করলেও ভবিষতে বাংলাদেশ ক্রিকেট বাম হাতি স্পিনে কে নেতৃত্ব দিবে সেটা নিয়ে সন্দিহান রফিক । তবে তার বিশ্বাস এখানেই শেষ নয়, কেউ না কেউ সাকিবের অভাব পূরণ করবেই। তিন জানান, ‘আমি যখন খেলতাম তখন আমি দেশের সেরা ছিলাম। আমার পর এনাম সেরা ছিল। এখন আছে সাকিব, সেও সেরার মত খেলছে। এখানেই কিন্তু খেলা শেষ না।’

তবে বিষয় টা বেশ ভাবায় রফিককে, কারণ সাকিবের অভাব পূরণ করাটা কঠিন হবে। সাকিবের অভাব টা বেশ পোরাবে বাংলাদেশকে। রফিক আরো বলেন, ‘সাকিবরা যখন আমাদের মত চলে যাবে, তখন কী করবে? আমি মনে করি বাংলাদেশ এখানে আটকে যাবে। আমাদের থেকে একটার পর একটা পেয়েছে, কিন্তু সাকিবের পর কে আছে? আমি তো ওরকম কাউকে দেখি না। তাইজুল আছে, ও তো শুধু টেস্ট খেলছে। বছরে বাংলাদেশ কয়টাই বা টেস্ট খেলে।’

নিউজ ক্রিকেট২৪/ সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »