ঘোষণা হলো অনূর্ধ্ব-১৯ দলের প্রাথমিক স্কোয়াড

নিউজ ডেস্ক »

করোনাকে পিছনে ফেলে মাঠে ফিরছে ক্রিকেট। বিসিবির অধীনে শুরু হয়েছে অনুশীলন। চূড়ান্ত হচ্ছে বাংলাদেশের পরবর্তী সিরিজের দিনক্ষণও। মাঠে খেলা ফিরানোর অনুমতি মিলেছে সরকার থেকেও। তাই বিসিবি হাত দিয়েছে আকবর ইমনদের উত্তরসূরী খোজার কাজে ।পরবর্তী যুব বিশ্বকাপের জন্য এখন থেকেই যুবাদের তৈরী করতে চায় বিসিবি । তাই ঘোষণা হলো অনূর্ধ্ব ১৯ দলের প্রাথমিক স্কোয়াড।

৪৫ জন ক্রিকেটারকে নিয়ে ঘোষণা করা হয়েছে অনূর্ধ্ব ১৯ দলের প্রাথমিক স্কোয়াড।তিন ধাপে এই ৪৫ জন ক্রিকেটারকে বিকেএসপিতে পাঠাবে বিসিবি। প্রতি ধাপে ১৫ জন ক্রিকেটারকে করোনা টেস্টের পরই ক্যাম্পে পাঠানো হবে। মিরপুরে ১৫ আগস্ট থেকে ২০ আগস্ট সময়কালে করোনা টেস্ট হবে যুব ক্রিকেটারদের। ২৩ আগস্ট থেকে শুরু হওয়া মূল ক্যাম্প চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।

এই যুবা ক্রিকেটারদের নিয়ে বিকেএসপিতে হবে এক মাসের আবাসিক ক্যাম্প। এই ক্যাম্পে কাজ করা হবে ক্রিকেটারদের ফিটনেস এবং স্কিল নিয়ে। খেলা হবে প্রাকটিস ম্যাচও । ক্যাম্পের পরে এই ৪৫ জনের স্কোয়াড থেকেই নির্বাচন করা হবে মূল স্কোয়াড।ফিটনেস, স্কিল ট্রেনিংয়ের বাইরে যুব দলের মূল স্কোয়াড চূড়ান্ত করতে নিজেদের মধ্যে ৮ টি প্রস্তুতি ম্যাচের ব্যবস্থাও করেছে বিসিবি। ঘোষিত স্কোয়াডে আগের বিশ্বকাপের স্কোয়াড থেকে সুযোগ পেয়েছেন মাত্র দুইজন। তারা হলেন প্রান্তিক নওরোজ নাবিল ও মেহরাব হোসেন অহিম।

১ মাসের ক্যাম্পের জন্য তিনটি ভাগে ভাগ করে ঘোষণা করা হয়েছে ৪৫ ক্রিকেটারের নাম। নিচে স্কোয়াডের ৪৫ জনের তালিকা দেওয়া হলো:

গ্রুপ ১:
মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, ফাহিম হাবিব মোর্শেদ, হাবিবুর রহমান, সানজিদুর রহমান, বায়েজিদ মিয়া রোমান, শাহরিয়ার আলম মাহিন, মুস্তাকিম মিয়া, আশিকুর রহমান আশিক, মহিউদ্দিন তারেক, আহসান হাবিব লিওন, নাঈমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, আশরাফুল হাসান রোহান, হাসিব হাওলাদার।

গ্রুপ ২:
অনিক চাকি, অনিক সরকার সেতু, ইমন আলি, মফিজুল ইসলাম রবিন, হৃদয় দেব, ফারদিন খান, ইফতেখান হোসেন ইফতি, হাবিবুর রহমান মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, জিল্লুর রহমান, আবু বক্কর আহমেদ, জাকারিয়া ইসলাম শান্ত, আরাফাত ইসলাম।

গ্রুপ ৩:
সাকিব শাহরিয়ার, সোহাগ আলি, মেহরাব হোসেন অহিম, আব্দুল্লাহ আল মামুন, খালেদ হাসান, আইচ মোল্লা, সাগর আহমেদ, রিহাদ খান, সিয়াম আল সাকিব, শাহরিয়ার সাকিব, শাওন কাজি সুমন, মিজবাহ আহমেদ, লিমন হোসেন, মইনুল হাসান।

নিউজ ক্রিকেট২৪/ সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »