নিউজ ডেস্ক »
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে দূর্দান্ত এক দেড়শো’তে ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে উঠে এসেছেন পাকিস্তানি ওপেনার শান মাসুদ। টেস্ট র্যাংকিংয়ে ৩২ নম্বরে থাকা মাসুদ ১৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৯ নম্বরে। অবস্থান পরিবর্তন হয়েছে বাটলার-ওকসদেরও।
পাকিস্তানের বিপক্ষে স্বরণীয় ম্যাচ জয়ী ইনিংস খেলে ব্যাটসমান তালিকায় ১৮ ধাপ এগিয়ে ৭৮ তম অবস্থানে ক্রিস ওকস। সেই সাথে বল হাতেও ভালো পার্ফম করায় অলরাউন্ডার র্যাংকিংয়ে ৭ম স্থানে উঠে এসেছেন এই ইংলিশ অলরাউন্ডার।
আরেক ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার এগিয়েছেন ১৪ ধাপ। ৪৪ নম্বরে থাকা বাটলার বর্তমানে অবস্থান করছেন ৩০ নম্বরে। তার কাছাকাছি অবস্থান করছেন আরেক ইংলিশ ব্যাটসম্যান ওলি পোপ। ৩৬ নম্বরে অবস্থান করছেন তিনি।
ইংলিশ পেসার জোফরা আর্চার উন্নতি করেছেন র্যাংকিংয়ে। দুই ধাপ এগিয়ে ৩৯ থেকে ৩৭ নম্বরে অবস্থান করছেন তিনি। আগের যায়গা (৩ নম্বর) ধরে রাখলেও দুইয়ে থাকা নেইল ওয়েগনারের সাথে ৭ পয়েন্ট ব্যবধান কমিয়েছেন স্টুয়ার্ট ব্রড।
পাকিস্তানি বোলারদের মধ্যে সফলতা পেয়েছেন একমাত্র ইয়াসির শাহ। ৮ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে ২৪ থেকে ২২ নম্বরে অবস্থান করছেন তিনি। আগামী ১৩ ই আগস্ট দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দু’দল।
নিউজক্রিকেট/এইচএএম
