নিউজ ডেস্ক »
বাংলাদেশ নারী ক্রিকেটের গ্লামারাল গার্ল জাহানারা আলম। তার রূপ মুগ্ধ করে দেশের মানুষকে। তবে আপনি কি জাহানারা আলমের আরেকটি পরিচয় জানেন? তিনি একজন অভিনেত্রীও বটে । জাহানারা অভিনয় করেছিলেন টিভিনাটকে। বেশ কিছুদিন সঞ্চালনা করেছেন একটি ক্রিকেট বিষয়ক টিভি প্রোগ্রামও। অভিনেত্রী জাহানারার ক্যারিয়ার আরো বড় হতে পারতো । যদি না তিনি সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে না দিতেন।
বাংলাদেশ নারী দলের অন্যতম ক্রিকেটার জাহানারা আলম, এই পেস বোলারের শুধু খেলা নয় সুন্দর্যেও মুগ্ধ হয় দেশবাসী। তাই তার কাছে অহরহ আসে নাটক সিনেমা করার অফার। শুরুতে টিভি নাটকে অভিনয় করলেও, জাহানারা সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তিনি তার সম্পূর্ণ মনোযোগ এখন ক্রিকেটেই দিতে চান।মিডিয়াকে আপাতত তেমন গুরুত্ব দিতে চান না এই পেসার।
সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়া নিয়ে আনন্দবাজার ডিজিটালকে জাহানারা জানান, ‘দুটি সিনেমায় অভিনয় করার প্রস্তাবও এসেছিল। কিন্তু আমি ফিরিয়ে দিয়েছি। অন্য কিছুতে আমি ফোকাস করতে চাই না। তাহলে ক্রিকেট থেকে ফোকাস নড়ে যাবে। আর সেটা আমি কোনোভাবেই চাই না।’
অভিনয় এবং ক্রিকেট ক্যারিয়ার নিয়ে জাহানারা বলেন, ‘সেরকম ইচ্ছা নেই। ক্রিকেটকে আমি এতটাই ভালোবাসি যে, ক্রিকেট ছেড়ে অন্য কোনো পেশার কথা ভাবতেই পারি না। অনেক অনুরোধ করায় নাটকটা করেছিলাম। বলতে পারেন স্বাদ বদলের জন্যই নাটক করেছিলাম। তার পরে অনেকে নাটক করার প্রস্তাব দেন।’
টি-টোয়েন্টি বিশ্বকাপকে জাহানারার কাজল পড়া চোখ নজর কেরেছিল সবার, মুগ্ধ করেছিল বিশ্ববাসীকে। এমনকি আইসিসি পর্যন্ত জাহানারার কাজল দেওয়া চোখ নিয়ে একটি প্রতিবেদন বানায়।এই প্রসঙ্গে জাহানারা জানান, ‘আমার কাজল পরা চোখ নিয়ে যে এত চর্চা হবে, তা বুঝতেই পারিনি। আমি কিন্তু ক্রিকেট খেলার শুরু থেকেই কাজল পরি। কিন্তু আইসিসি বিশ্বকাপে খেলার সময়ে বেশি করে সবার নজরে পড়ি।’
নিউজ ক্রিকেট২৪/ সুফিয়ান
