অনুশীলনে ফিরছেন নারী ক্রিকেটাররা

নিউজ ডেস্ক »

দীর্ঘ চারমাস মাঠের খেলাধুলা বন্ধ থাকার পর আবার মাঠে ফিরেছে ক্রিকেট। ঈদের আগে থেকেই শুরু হয়েছিলো ক্রিকেটারদের একক অনুশীলন। এরপর ঈদের পরে শনিবার (৮ আগস্ট) থেকে আবার শুরু হয়েছে দ্বিতীয় পর্বের অনুশীলন।

নতুন করে অনুশীলন যোগ দিয়েছে আরো ৮ ক্রিকেটার। সর্বশেষ এবার মাঠের অনুশীলনে ফিরছেন নারী ক্রিকেটাররাও। রবিবার (৯ আগস্ট) সন্ধ্যায় নারী ক্রিকেটারদের অনুশীলন সূচি প্রকাশ করেছে বিসিবি।

এই সূচি অনুযায়ী খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করবেন বাংলাদেশ নারী দলের দুই অধিনায়ক রুমানা আহমেদ এবং সালমা খাতুন। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুশীলন করবেন খাদিজাতুল কুবরা এবং শারমিন সুলতানা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবেন শামীমা সুলতানা এবং শারমিন শুপ্তা।

এছাড়া নিজেদের ফিটনেস উন্নতির জন্য শের-ই-বাংলায় কাজ করবেন জাহানারা আলম এবং নাহিদা আকতার। আজ থেকেই তাদের অনুশীলনে যোগ দেয়ার কথা রয়েছে।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »