পাকিস্তানের বিপক্ষে বাকি দুই টেস্টে থাকছেন না স্টোকস

নিউজ ডেস্ক »

পারিবারিক কারণে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের বাকি দুই ম্যাচে খেলবেন না বেন স্টোকস। আগামী সপ্তাহেই নিউজিল্যান্ডে বাবা-মার কাছে পাড়ি জমাবেন স্টোকস। যার কারণে বাকি দুই টেস্টে দেখা যাবে না ইংলিশদের টেস্ট সহ-অধিনায়ককে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্টের আগে স্টোকসের বাবা হাসপাতালে ভর্তি ছিলেন। অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে উঠছেন তার বাবা। আর সেজন্যই পরিবারকে দেখতে নিউজিল্যান্ড যাচ্ছেন বেন।

এখন পর্যন্ত করোনা পরিস্থিতিতে চলমান পাকিস্তান সিরিজ এবং সদ্য সমাপ্ত হওয়া উইন্ডিজ সিরিজে গুরু দায়িত্ব পালন করেছিলেন ইংল্যান্ডের টেস্ট সহ-অধিনায়ক বেন স্টোকস। উইন্ডিজের বিপক্ষে জো রুটের অবর্তমানে দায়িত্ব পেয়েছিলেন অধিনায়কত্বেরও। উইন্ডিজের বিপক্ষে একটি শতক ও অর্ধশতকে সাথে শিকার করেছিলেন প্রতিপক্ষের ১১টি উইকেটও।

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »