এবার ক্রিকেটার মোশাররফ রুবেল করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক »

করোনার ছোবল থেকে রেহায় পেলেন না ক্রিকেটার মোশরারফ হোসেন রুবেল। বাঁহাতি এই স্পিনার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনায় আক্রান্ত হয়ে মোশাররফ রুবেলের বাবা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিউতে ভর্তি আছেন। মূলত বাবার দ্বারাই করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে খেলা বাঁহাতি এই স্পিনার।

অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, ‘আমার বাবা করোনা পজিটিভ, কয়েকদিন ধরে সিএমইচের আইসিউতে আছেন। আব্বার সংস্পর্শে যাওয়া হয়েছে আমার। এরপর আমিও আক্রান্ত হয়েছি। হঠাৎ করে উপসর্গ দেখা দেয়, কোনো স্বাদ-গন্ধ পাচ্ছিলাম না। কাল পরীক্ষা করাই। কালই রিপোর্ট পেয়েছি, করোনা পজিটিভ এসেছে। আপাতত আইসোলেশনে আছি।’

মোশাররফের স্ত্রী-সন্তানের করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাদেরকে শ্বশুড় বাড়ি পাঠিয়ে দিয়েছেন তিনি, ‘আমার শরীরের অবস্থা বর্তমানে ভালো আছে। এমনিতে কোনো সমস্যা নেই। আমার স্ত্রী-সন্তানের নেগেটিভ এসেছে। ওদেরকে আমার শ্বশুড় বাড়ি পাঠিয়ে দিয়েছি। আমি আমার ঢাকার বাসাতে আইসোলেশনে আছি। সবার কাছে দোয়া চাই যেন দ্রুত সুস্থ হয়ে উঠি।’

নিউজক্রিকেট/আজহার

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »