ক্রিকেটারদের করোনা ধরা পড়লেও সমস্যা দেখছেন না বাশার

নিউজ ডেস্ক »

সব কিছু ঠিকঠাক থাকলে গত জুলাইয়ের স্থগিত হয়ে যাওয়া শ্রীলঙ্কা সফরটি সামনের সেপ্টেম্বর-অক্টোবরে করবে বাংলাদেশ। আর এই সিরিজের অন্তত এক মাস আগে সব খেলোয়াড়দের করোনা টেষ্ট করানো হবে। তাই কেউ করোনা পজিটিভ হলেও সমস্যা দেখছেন না জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার।

দেশের শীর্ষস্থানীয় এক দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘হাতে সময় আছে। তাই এখনই ক্রিকেটারদের ঢালাওভাবে করোনা পরীক্ষা করাব না। তবে শ্রীলঙ্কা সফর নিশ্চিত হলে সফরের অন্তত এক মাস আগে সবার পরীক্ষা করানো হবে।’

করোনা পরীক্ষার পর কেউ করোনা পজিটিভ আসলে তারা সুস্থ হওয়ার সুযোগ থাকছে। তাই এই নিয়ে চিন্তিত নন বাশার। তিনি বলেন, ‘পজিটিভ কারো আসতেই পারে। তবে হাতে সময় পাওয়া যাবে। পজিটিভ এলে ওই ক্রিকেটার দুই সপ্তাহের জন্য আইসোলেশনে যাবে। এরপরও হাতে দুই সপ্তাহ সময় থাকবে।’

তিনি আরও বলেন, ‘শ্রীলঙ্কায় যাওয়ার পর এক দুই সপ্তাহ সময় পাওয়া যাবে প্রস্তুতির জন্য। তাই মানিয়ে নিতে সমস্যা হবেনা।’

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »