অপ্রত্যাশিত হারে ‘হতাশ’ আজহার আলী

নিউজ ডেস্ক »

ম্যানচেস্টার টেস্টের রোমাঞ্চকর চতুর্থ দিনে পাকিস্তানের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়েছে ইংলিশরা। ওকস-বাটলারের দূর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তানের জয়ের স্বপ্নে ধূলিসাৎ হয়ে যায়। জয়ের কাছাকাছি থেকেও হার বরণ করা পাকিস্তানি অধিনায়ক আজহার আলী ম্যাচ শেষে হতাশা ব্যক্ত করেছেন।

ইংলিশদের ইনিংসের শুরুতেই প্রথম উইকেট তুলে নিলেও রুট-সিবলির ব্যাটে ধারুন ভাবে এগোতে থাকে ইংলিশরা। দু’জনে মিলে গড়েন ৬৪ রানের জুটি। তবে দ্রুত আরো ৪ উইকেট হারালে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১১৭ রান
এমন অবস্থায় ১১৭ রান তুলতেই পাঁচ উইকেট হারায় স্বাগতিকরা। জয়ের সুভাশ পাওয়া পাকিস্তানের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় বাটলার-ওকসের জোড়া অর্ধশতকে! দু’জনের ১৩৯ রানের জুটি দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যায়।

বাটলার ৭৫ রান করে ফিরলেও দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন ক্রিস ওকস। খেলেছেন ৮৪ রানের দূর্দান্ত এক ইনিংস। ম্যাচের প্রথম ইনিংস থেকেই চালকের আসনে থাকা পাকিস্তানের কাছে এমন হার অপ্রত্যাশিতই ছিল।

ম্যাচ শেষে আজহার আলী বলেন, ‘দ্বিতীয় ইনিংসে ম্যাচ হেরেছি- এমনটা বলব না। তবে ইংল্যান্ডকে সেখানে হারাতে আমরা ব্যর্থ হয়েছি। আমরা সুযোগ হাতছাড়া করেছি। এত বড় লক্ষ্য ওল্ড ট্রাফোডে একবারই অতিক্রম হয়েছিল। আমরা এগিয়ে ছিলাম। যতবারই উইকেট পড়ছিল আমাদের মনে হচ্ছিল আরেকটি উইকেট নিলেই আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারব।’

নিউজক্রিকেট/এইচএএম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »