নিউজ ডেস্ক »
টেস্ট ক্রিকেটে অনেকদিন ধরেই আগের রূপে ফিরতে ব্যর্থ জস বাটলার। উইন্ডিজ সিরিজও খুব একটা ভালো যায়নি এই উইকেটকিপার ব্যাটসম্যানের। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে জস বাটলার এবং ক্রিস ওকসের ব্যাটের উপর ভর করে রীতিমতো মুখ থুবড়ে পড়া ম্যাচটি জিতে নিয়েছে ইংল্যান্ড।
প্রথম টেস্ট জয়ের পর ভেতরে থাকা অজানা এক গল্পও শোনালেন বাটলার। তার মতে এই ম্যাচে দলকে জেতানো ইনিংস না খেললে হয়তো ম্যানচেস্টার টেস্টই হতে পারত তাঁর ক্যারিয়ারের শেষ টেস্ট!
পাকিস্তানের পেস অ্যাটাকের সামনে ২৭৭ রান করে ম্যাচ জয় লাভ করা মোটেও সহজতর বিষয় না। শাহিন আফ্রিদি, নাসিম শাহের পেসের তোপ সাথে ইয়াসির শাহর ঘূর্ণি ত আছেই এসব সামলেই জয়ের বন্দরে পৌছাতে হবে ইংল্যান্ডকে। এমন এক কঠিন অবস্থার মধ্যে ইংলিশরা ১১৭ রান তুলতেই হারিয়ে বসে পাঁচ উইকেট ।
চাপের মুখে বাটলার করেন ৭৫ রান। যদিও তার জন্য কাজটা মোটেও সহজতর ছিলো না। অনেকদিন ধরেই ব্যাটে রানের ফুলঝুরি দেখাতে পারছেন না বাটলার। ঐতিহাসিক এই জয়ের পর স্কাই স্পোর্টসকে বাটলার বলেন, ‘আমি পারফর্ম করতে পারছি না সেটা আমার মাথায় ছিল। বেশ কিছু সুযোগ আমি হাতছাড়া করেছি। আপনি কত রান করলেন সেটা ব্যাপার না- কেননা এই পর্যায়ে খেলে আপনি সেটা (সুযোগ হাতছাড়া) করতে পারেন না! আমাকে ভালো করতেই হবে। এটা আমার মাথায় ছিল। আমি ভাবছিলাম আমি যদি রান না করতে পারি তাহলে আমি আমার শেষ ম্যাচ খেলছি।’
নিউজক্রিকেট/শাওন
