এলপিএলের প্রাথমিক তালিকা চূড়ান্ত, আছেন সাউদি-হাফিজরা

নিউজ ডেস্ক »

সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৮ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে শ্রীলঙ্কার ফ্র‍্যাঞ্চাইজি ভিত্তিক টি-২০ লিগ ‘লঙ্কা প্রিমিয়ার লিগ’ (এলপিএল)। খেলোয়াড়দের আগ্রহ ও খেলায় পাওয়া না পাওয়া বিবেচনা করে ৯৩ জন আন্তর্জাতিক ক্রিকেটারের তালিকা তৈরি করা হয়েছে।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা এসব কথা নিশ্চিত করেছেন শ্রীলঙ্কান এক গণমাধ্যমকে। তিনি জানান শীর্ষ তালিকায় ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার লিয়াম প্ল্যাঙ্কেট, নিউজিল্যান্ডের টিম সাউদি, পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ এবং ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ডোয়াইন স্মিথ আছেন।

তিনি আরও নিশ্চিত করেন টুর্নামেন্টের স্পন্সর আর ফ্র‍্যাঞ্চাইজি গুলোর মতামতের ভিত্তিতে খেলোয়াড়দের লিস্ট চুড়ান্ত করা হবে। সেখানে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কোনো হস্তক্ষেপ থাকবেনা।

উল্লেখ্য, ইই লিগে মোট বিদেশি খেলোয়াড় খেলতে পারবেন ৩০ জন। প্রত্যেক দলে সর্বোচ্চ ৬ জন বিদেশি খেলোয়াড় নিতে পারবেন। ২০১২ সালে প্রথমবার এই লিগ মাঠে গড়ায় শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (এসএলপিএল) নামে। তবে সে বছরের পর আর কখনো এই লিগের দেখা মেলেনি। এবার নতুন নাম দিয়ে তারা আসছে।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »