আইপিএলের শুরু থেকেই থাকছেন রাসেল-নারিন

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাস প্রকোপের কারণে এ বছরের মার্চে শুরু হতে চাওয়া আইপিএল দুই দফা পিছিয়ে সেপ্টেম্বরে মাঠে গড়াবে। এছাড়া ওয়েস্ট-ইন্ডিজে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) আসর নিয়েও তোড়জোড় শুরু করে দিয়েছে সে দেশের ক্রিকেটাররা।

সিপিএল শুরুর এবারের আসরের সম্ভাব্য তারিখ ছিলো আগামী ১০ সেপ্টেম্বর। তাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকে ক্যারিবীয় ক্রিকেটারদের পাওয়া নিয়ে বিরাট এক শঙ্কা ছিল দল গুলোর।

ভারতের শীর্ষস্থানীয় দৈনিক আনন্দবাজারকে কলকাতা নাইট রাইডার্সের একটি সূত্র জানিয়েছে, আইপিএলের শুরুর থেকেই খেলবেন দুই তারকা ক্রিকেটার সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল। এমনকি আইপিএল খেলতে ১৩ সেপ্টেম্বর আরব আমিরাতে পৌঁছে যাচ্ছেন রাসেল-নারিনরা।
এছাড়া অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, ইংল্যান্ডের টম ব্যান্টন আরব আমিরাতের বিমান ধরবেন আগামী ২৫ আগস্টের মধ্যে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষেই নাইট রাইডার্সের সঙ্গে যোগ দেবেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।

এছাড়া খেলোয়াড়দের সম্পৃুর্ণ সুরক্ষা নিশ্চিত করতে দেশ ছাড়ার আগে সব খেলোয়াড়ের করোনা পরীক্ষা করা হবে। বিদেশি ক্রিকেটারেরাও নিজেদের দেশ থেকেই পরীক্ষার রিপোর্ট নিয়ে আসতে পারবে। আরব আমিরাতে পৌঁছে আরও দুইবার করোনা পরীক্ষা দিতে হবে ক্রিকেটারদের। এ ছাড়া টুর্নামেন্ট শুরু হলে পাঁচদিন পর পর করোনা পরীক্ষা করা হবে তাদের।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »