ম্যানচেস্টার টেস্টে ইংল্যান্ডের ‘শ্বাসরুদ্ধকর’ জয়

নিউজ ডেস্ক »

ম্যানচেস্টার টেস্টে জস বাটলার ও ক্রিস ওকসের দূর্দান্ত ব্যাটিংয়ে ৩ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড। পাকিস্তানের দেওয়া ২৭৭ রানের টার্গেট ৩ উইকেট হাতে রেখেই টপকে যায় স্বাগতিকরা।

আগের দিনের ৮ উইকেটে ১৩৭ রান নিয়ে দিন শুরু করে পাকিস্তান। আরো ৩৯ রান যোগ করতেই অলআউট হয় সফরকারীরা। সর্বোচ্চ ইয়াসির শাহ করেন ৩৩ রান। ইংল্যান্ডের পক্ষে ব্রড সর্বোচ্চ তিন উইকেট লাভ করেন।

২৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে রুঢ়ি বার্ন্সের উইকেট হারালেও অধিনায়ক জো রুট ও আরেক ওপেনার সিবলির ব্যাটে দারুন ভাবেই এগোতে থাকে স্বাগতিকরা। দলীয় ৮৬ রানে সিবলিকে ফিরিয়ে ৬৪ রানের জুটি ভাঙ্গেন ইয়াসির শাহ। তারপরই দ্রুতই রুট, স্টোকস ও ওলি পোপের উইকেট তুলে নিয়ে ম্যাচ নিজেদের দখলে আনে সফরকারীরা। ১১৭ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।

২৭৭ রানের টার্গেট তখন ইংল্যান্ডের জন্য পাহাড়সমই মনে হচ্ছিলো। তবে ৬ষ্ঠ উইকেটে অফ ফর্মে থাকা জস বাটলার ও ক্রিস ওকসের কাউন্টার এট্যাকে ম্যাচে ফেরত আসে ইংলিশরা। দু’জনের অর্ধশতক তুলে নিয়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে আসেন। জয় থেকে যখন মাত্র ২১ রান দূরে তখনি বাটলারকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ১৩৯ রানের ম্যাচ জয়ী জুটি ভাঙ্গেন ইয়াসির শাহ। শেষদিকে স্টুয়ার্ট ব্রডকে আউট করলেও আরেক প্রান্তে থাকা ক্রিস ওকস দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। জস বাটলারের ৭৫ ও ক্রিস ওকসের অপরাজিত ৮৪ রানে ৩ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পায় স্বাগতিক ইংল্যান্ড। ইয়াসির শাহ সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন।

প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৩২৬ এর বদৌলতে মাত্র ২১৯ রানেই অলআউট হয় ইংলিশরা। দ্বিতীয় ইনিংসে ইংলিশ বোলারদের বোলিং তোপে মাত্র ১৬৯ রানেই গুড়িয়ে যায় পাকিস্তানের ইনিংস। ২৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩ উইকেটের জয় পায় স্বাগতিকরা।

দেশের বাইরে (পাকিস্তান/আরব আমিরাত) টানা ৭ টেস্টে পরাজয় বরণ করলো পাকিস্তান।

ম্যান অব দ্য ম্যাচঃ ক্রিস ওকস।

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »