নিউজ ডেস্ক »
সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। এবারের আসরটি হবে সংযুক্ত আরব আমিরাতে।
২০ আগস্টের মাঝে আইপিএলের দল গুলোকে আরব আমিরাতে যাওয়ার নির্দেশনা দেয়া হয়। নিয়ম হিসেনে বেঁধে দেয়া হয় দলে সর্বোচ্ছ ২৪ জন খেলোয়াড় নিয়ে যেতে পারবেন। আর এই নিয়মের কারণে সমস্যায় পড়তে পারেন তিন ফ্র্যাঞ্চাইজি।
তিন ফ্র্যাঞ্চাইজি গুলো হলো কিংস ইলেভেন পাঞ্জাব, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ। তাদের দলে বর্তমানে ২৫ জন খেলোয়াড় আছে। কিন্তু নিয়ে যাওয়া যাবে ২৪ জন। তাই তাদের দল থেকে একজন খেলোয়াড়কে বাদ দিতে হবে।
উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর আইপিএল শুরু হয়ে শেষ হবে ১০ নভেম্বর। অনুশীলন শুরু করার আগে ৫ বার করোনা টেষ্ট করাতে হবে সবাইকে। এরপর টুর্নামেন্টের মাঝে প্রতি ৫ দিন পর পর করোনা টেষ্ট করাতে হবে সবাইকে।
নিউজক্রিকেট/আরআর
