পরিবর্তন আসছে শ্রীলঙ্কা সফরে, কমছে টেষ্ট

নিউজ ডেস্ক »

গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিলো বাংলাদেশের। সে সফরে ৩ ম্যাচের একটি টেষ্ট সিরিজ খেলার কথা ছিলো টাইগারদের। কিন্তু করোনার কারণে এই সিরিজটি স্থগিত করতে বাধ্য হয় শ্রীলঙ্কা ও বাংলাদেশের ক্রিকেট বোর্ড।

কিন্তু আশার খবর এই সিরিজটি আবার আয়োজন করতে ইচ্ছুক শ্রীলঙ্কা। নতুন খবর পাওয়া অব্দি অক্টোবরের দিকে এই সিরিজ শুরু হবে। তবে সিরিজে কিছুটা পরিবর্তন আসতে যাচ্ছে। ক্রিকইনফোর কাছে এসএলসির সহ-সভাপতি নিশ্চিত করেছেন সিরিজে ৩ টেষ্টের বদলে ২ টেষ্ট হবে। আর যুক্ত হবে টি-২০ সিরিজ।

এইদিকে কিছুদিন আগে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছিলো বিসিবি বোর্ড পরিচালকদের মুখ থেকেও। তবে এই টি-২০ সিরিজটি এফটিপি( ফিউচার ট্যুর প্রোগ্রামে) ছিলোনা।

এইদিকে বোর্ড ডিরেক্টর আকরাম খান জানান ২৪ অক্টোবরের দিকে শ্রীলঙ্কা যাওয়ার পরিকল্পনা আছে বাংলাদেশের, যদিও শ্রীলঙ্কান স্বাস্থ্য বিভাগের অনুমতি লাগবে।

আকরাম খান বলেন, ‘সূচি এখনো চূড়ান্ত হয়নি৷ আমরা ২৪ সেপ্টেম্বরের দিকে দল পাঠানোর চিন্তা করছি। অক্টোবরের মাঝামাঝি টেষ্ট সিরিজ হবে। সিরিজে টি-২০ও থাকবে। আমরা চেষ্টা করছি ২ ফরম্যাটের দল একসাথে পাঠানো যায় কিনা।’

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »