এবার করোনায় আক্রান্ত মাশরাফির বাবা, মা

নিউজ ডেস্ক »

দুঃসংবাদ যেন পিছু ছাড়ছে না মাশরাফী বিন মোর্ত্তজার পরিবারের। এবার করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল – ২ আসনের সংসদ সদস্য মাশরাফি মোর্ত্তজার বাবা ও মা। শুরুতে মাশরাফী নিজেই আক্রান্ত হয়েছিলেন করোনাভাইরাসে। এরপর তাঁর ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজা ও মাশরাফির স্ত্রী সুমনা হক সুমিও আক্রান্ত হন।

তবে আশা কথা হলো দীর্ঘ ২১ দিন করোনার সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে উঠেন তারা তিন জনই। তবে এখানেই এবিষয়ে শেষ নয়। এই মহামারী ভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন মাশরাফির মা হামিদা মোর্ত্তজা, বাবা গোলাম মোর্ত্তজা এবং তাঁর মামি ও ছোট ভাইয়ের স্ত্রী।

এদিকে তাদের করোনায় আক্রান্ত হবার ব্যাপারটি দেশের একটি ক্রিকেট ভিত্তিক পোর্টালকে নিশ্চিত করেছেন মাশরাফীর মা হামিদা মোর্ত্তজা।

তিনি বলেন, ‘শুক্রবার বিকেলে করোনা পজিটিভ হবার খবর পেয়েছি। আমরা সবাই একসঙ্গেই নমুনা দিয়েছিলাম। এখনও সবাই ভালো আছি, তেমন কোনো উপসর্গ নেই। আমরা সবাই বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি।’

মাশরাফি বিন মোর্ত্তজা করোনা মুক্ত হয়ে ঢাকা থেকে নিজ এলাকা নড়াইলে যান ঈদুল আযহায়। সেখানে কিছু সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন ম্যাশ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »