নিউজ ডেস্ক »
ম্যানচেস্টার টেস্টের তৃতীয় দিনে শেষে সমান সমান অবস্থায় আছে দু’দল। ৮ উইকেটে ১৩৭ রান নিয়ে দিন শেষ করেছে পাকিস্তান। ২৪৪ রানে এগিয়ে থাকলেও হাতে আছে মাত্র ২ উইকেট।
আগের দিনের ৯২ রান নিয়ে দিন তৃতীয় দিন শুরু করা ইংল্যান্ড ইয়াসির শাহ-শাদাব খানদের ঘূর্নিতে মাত্র ২১৯ রানেই গুড়িয়ে যায়। ওলি পোপের অর্ধশতকে সম্মানজনক স্কোর দাড় করায় ইংলিশরা। পোপ সর্বোচ্চ ৬২ রান করেন। এছাড়া বাটলার ৩৮ ও ব্রড ২৯ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের পক্ষে ইয়াসির শাহ ৪ টি, শাদাব খান ও মোহাম্মাদ আব্বাস নেন ২টি করে উইকেট।
১০৭ রান এগিয়ে থেকে তৃতীয় ইনিংসে ব্যাট করতে নামে সফরকারীরা। ব্রড-ওকসের বোলিং তোপে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে দিনশেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৩৭। সর্বোচ্চ ২৯ রান করেন আসাদা শফিক। ব্রড, ওকস ও বেন স্টোকস নিয়েছেন ২টি করে উইকেট। দিনশেষে ২৪৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শুরু করবে সফরকারীরা।
নিউজক্রিকেট/এইচএএম
